রাশিয়াতে তৈরি পোশাক ও পাটজাত পণ্য রপ্তানি বাড়াতে চায় সরকার : বস্ত্র ও পাট মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাশিয়াতে তৈরি পোশাক ও পাটজাত পণ্য রপ্তানি বাড়াতে চায় সরকার : বস্ত্র ও পাট মন্ত্রী
মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪



রাশিয়াতে তৈরি পোশাক ও পাটজাত পণ্য রপ্তানি বাড়াতে চায় সরকার : বস্ত্র ও পাট মন্ত্রী

বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বাংলাদেশ রাশিয়াতে তৈরি পোশাক ও পাটজাত পণ্যের রপ্তানি আরো বাড়াতে চায়। রাশিয়া হবে পাট ও পাটজাত পণ্যের বড় রপ্তানি বাজার।
আজ সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভি ম্যান্টিটস্কির সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
এসময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রউফ, অতিরিক্ত সচিব তসলিমা কানিজ নাহিদা, যুগ্ম সচিব গোপাল চন্দ্র দাস এবং ঢাকাস্থ রাশিয়ান দূতাবাসের ৩য় সচিব ওলেগ কোজিন উপস্থিত ছিলেন।
জাহাঙ্গীর কবির নানক আরো বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে বড় অবদান রয়েছে রাশিয়ার। রাশিয়া আমাদের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। তারা আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে এবং যুদ্ধ পরবর্তী দেশ পুনর্গঠনে যেমন সহযোগিতা করেছে তেমনি বর্তমান সময়েও তা অব্যাহত রেখেছে। দ্বাদশ সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চতুর্থ বারের মত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর রাশিয়ার প্রেসিডেন্ট তাঁকে অভিনন্দন জানিয়েছেন। রাশিয়ার সহযোগিতায় রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে।
মন্ত্রী জানান, দেশটিতে পাট ও পাটজাত পণ্য রপ্তানিতে গুরুত্ব দিচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। এক্ষেত্রে দুই দেশে বাণিজ্য মেলা করার বিষয়ে আলাচনা হয়েছে।এর পাশাপাশি রাশিয়া বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ম্যান্টিটস্কি বলেন, ‘অনেক বড় বড় কোম্পানি রাশিয়া থেকে চলে গেছে। সেই সুযোগ কাজে লাগাতে পারে বাংলাদেশ। বিশেষ করে আমরা গার্মেন্টস, ট্যোবাকো, কৃষি পণ্য ও চামড়াজাত পণ্য নিতে চাই বাংলাদেশ থেকে। পাট ও পাটজাত পণ্য নিয়েও যথেষ্ট আগ্রহ আছে রাশিয়ার।’

বাংলাদেশ সময়: ২২:৩৭:২৯   ২৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ১১ প্রকল্প বাস্তবায়ন করছে সরকার : মন্ত্রী
জাতীয় স্বার্থে পদ্মা ব্যারেজ প্রকল্প গুরুত্বপূর্ণ : পানি সম্পদ মন্ত্রী
বিআইপিএস পরিচালনা বোর্ড ও নির্বাহী কমিটি পুনর্গঠনে বোর্ড সভা আহ্বানের সিদ্ধান্ত
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৩ শিশুর মৃত্যু
ভাঙ্গায় বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে চোর অপবাদে গণপিটুনির অভিযোগ, প্রতিবাদের ঝড়
২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার : আইনমন্ত্রী
কারখানার শ্রমিক থেকে বিশ্বকাপে জার্মানির ‘হিরো’
বিনিয়োগকারীদের হয়রানি বন্ধে ‘ওয়ান স্টপ উইন্ডো’ চালু করা হবে : বাণিজ্যমন্ত্রী
ফৌজদারি অপরাধের দণ্ডের মাত্রা নিরূপণে আইন প্রণয়নের সম্ভাব্যতা যাচাইয়ে সেমিনার অনুষ্ঠিত
তিস্তার ভাঙন থেকে সুন্দরগঞ্জ বাঁচাতে স্থায়ী সমাধান চান এলাকাবাসী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ