বান্দরবানে ব্যাংক ডাকাতি : গ্রেপ্তার ৫১ জনকে জেলহাজতে প্রেরণ

প্রথম পাতা » চট্টগ্রাম » বান্দরবানে ব্যাংক ডাকাতি : গ্রেপ্তার ৫১ জনকে জেলহাজতে প্রেরণ
মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪



বান্দরবানে ব্যাংক ডাকাতি : গ্রেপ্তার ৫১ জনকে জেলহাজতে প্রেরণ

বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংকে সন্ত্রাসী হামলা মামলায় গ্রেপ্তার হওয়া ১৮ নারীসহ ৫১ জনকে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে। আসামিদের আদালতে উপস্থাপন করা হলে ঈদের পর শুনানির সিদ্ধান্ত জানিয়ে বিজ্ঞ আদালত এ নির্দেশ দেন।

আজ মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেলে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোছাইন এ নির্দেশ দেন।

আজ বিকেলে তিনটি বাস করে রুমার বেথেল পাড়া থেকে গ্রেপ্তার হওয়া ৪৮ জনকে আদালতে নেওয়া হয়।
অসুস্থ থাকায় লিলি বম নামে একজনকে আদালতে উপস্থাপন করা হয়নি। এ সময় বান্দরবানের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট কাজী মহতুল হোসাইন যত্ন আসামিদের ওকালতনামায় স্বাক্ষর নেওয়ার জন্য আবেদন জানালে বিজ্ঞ আদালত তা অনুমোদন দেন।

এদিকে গতকাল সোমবার (৮ এপ্রিল) বিশেষ অভিযান চালিয়ে যৌথ বাহিনীর সদস্যরা রুমা উপজেলার বেথেল পাড়া থেকে ১৮ নারীসহ ৪৯ জনকে গ্রেপ্তার করে।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রায়হান কাজেমী জানান, আসামিদের মধ্যে লিলি বম নামে এক নারী ছয় মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় তাঁকে আদালতে পাঠানো হয়নি।

এর আগে থানচিতে ব্যাংককে সন্ত্রাসী হামলা মামলায় এক নারীসহ তিনজনকে একই আদালতে উপস্থাপন করা হলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ২ এপ্রিল বান্দরবানের রুমা উপজেলার সোনালী ব্যাংকে এক সশস্ত্র হামলা চালায় ‘কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)’-এর সামরিক শাখা ‘কুকিচিন ন্যাশনাল আর্মি (কেএনএ)’। তারা ম্যানেজারের কাছ থেকে জোরপূর্বক চাবি নিয়ে ভল্ট খোলার চেষ্টা করলে ব্যর্থ হয়। এ অবস্থায় তারা ব্যাংকে প্রহরার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের দুটি এসএমজি ও আটটি রাইফেল লুট করে।
যাওয়ার সময় সন্ত্রাসীরা ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিন রাসেলকে অপহরণ করে।

পরদিন ৩ এপ্রিল দুপুরে কেএনএ সশস্ত্র সদস্যরা থানচি উপজেলা সদরে অবস্থিত সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে সন্ত্রাসী হামলা চালায়। এখানেও ভল্ট ভাঙতে না পেরে তারা ক্যাশ কাউন্টার থেকে টাকা লুট করে নেয়। এ ব্যাপারে রুমা থানায় চারটি এবং থানচি থানায় চারটি মামলা দায়ের করা হয়।

সোমবার সকালে যৌথ বাহিনী থানচি উপজেলা সদর থেকে সন্ত্রাসী হামলার সময় ব্যবহৃত একটি গাড়ি এবং তাঁর চালক কফিল উদ্দিনকে গ্রেপ্তার করে।
পরে তাঁর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বান্দরবান সদর উপজেলার রেইচা এলাকা থেকে এক নারীসহ কেএনএর তিন সদস্যকে আটক করে।

বাংলাদেশ সময়: ২২:৩৪:৪০   ২৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ