বিএনপি ঈদসামগ্রী বিতরণ করে না : গণপূর্তমন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » বিএনপি ঈদসামগ্রী বিতরণ করে না : গণপূর্তমন্ত্রী
বুধবার, ১০ এপ্রিল ২০২৪



বিএনপি ঈদসামগ্রী বিতরণ করে না : গণপূর্তমন্ত্রী

বিএনপি ঈদ সামগ্রী বিতরণ করে না বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। বুধবার (১০ এপ্রিল) বিকেল ৪টার দিকে জেলা শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে অসহায়দের মাঝে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, বিএনপির নেতারা ইফতার পার্টি করেছে। কারণ তারা ইফতার পার্টি করতে চায়। কারণ এই ইফতার পার্টিতে দেদারসে খরচ করতে পারে। শুধু খরচ নয়, খাবারও নষ্ট করে। আওয়ামী লীগ এসব পছন্দ করে না। এজন্যই দেখবেন বিএনপির কেউ ঈদসামগ্রী বিতরণ করে না, আওয়ামী লীগ করে। কারণ আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করেন, বঙ্গবন্ধুর জন্য দোয়া করেন, আমাদের জন্য দোয়া করেন।

এ সময় অন্যান্যের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক মেয়র মো. হেলাল উদ্দিন, পাবলিক প্রসিকিউটর মাহবুবুল আলম খোকন, জেলা যুবলীগের সভাপতি শাহানুর ইসলাম, সাধারণ সম্পাদক ফেরদৌস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট লোকমান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:৩২:৪৯   ৩১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ