মানুষ পরিবার পরিজন নিয়ে ট্রেনে স্বস্তিতে বাড়ি ফিরেছেন : রেলপথ মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » মানুষ পরিবার পরিজন নিয়ে ট্রেনে স্বস্তিতে বাড়ি ফিরেছেন : রেলপথ মন্ত্রী
বুধবার, ১০ এপ্রিল ২০২৪



মানুষ পরিবার পরিজন নিয়ে ট্রেনে স্বস্তিতে বাড়ি ফিরেছেন : রেলপথ মন্ত্রী

রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, ঈদে মানুষ পরিবার পরিজন নিয়ে ট্রেনে স্বস্তিতে বাড়ি ফিরতে পেরেছেন।
মন্ত্রী আজ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার নারায়ণপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বিগত দিনের তুলনায় এবারের ঈদে ট্রেনযাত্রা নিরাপদ ও নির্বিঘœ হয়েছে। এবার প্রধানমন্ত্রীর নির্দেশনা শতভাগ বাস্তবায়ন করার সামগ্রিক চেষ্টা করেছি, তাই সফল হয়েছি। মিডিয়ার মাধ্যমে পুরো জাতি এবার দেখেছে কতটা স্বস্তিতে মানুষ ঘরে ফিরেছে। যাত্রীরা নিজেরাই তাদের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেছেন- এবারে তারা স্বস্তিতে পরিবার পরিজন নিয়ে ট্রেনে বাড়ি ফিরেছেন।’
তিনি বলেন, ‘ঈদ শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের ফিরতি টিকিট দেওয়া হয়েছে, যাতে মানুষ ঈদ করতে যেরকম স্বাচ্ছন্দ্যে বাড়িতে গিয়েছে, ঠিক একইভাবে তারা বাড়ি থেকে কর্মস্থলে ফিরতে পারেন। আমাদের চেষ্টা ফলপ্রসূ হয়েছে।’
এসময় পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম বুড়ো, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:২৭:৩৭   ৫১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মহাশূন্যে প্রথম পাড়ি জমাচ্ছে পাকিস্তান : সহযোগিতায় চীন
দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে - চীফ হুইপ
বেতিসকে হারিয়ে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড স্পর্শ বার্সেলোনার
বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা
তথ্যমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ
‘ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’, এইচ-১বি ভিসা বিতর্কে মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভ্যান্স
পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী
ময়মনসিংহে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন
শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শ্রদ্ধা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ