ডিএনসিসির ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী পেলেন প্রধানমন্ত্রীর ঈদ বোনাস

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডিএনসিসির ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী পেলেন প্রধানমন্ত্রীর ঈদ বোনাস
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬



ডিএনসিসির ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী পেলেন প্রধানমন্ত্রীর ঈদ বোনাস

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মীর জন্য ঈদ আনন্দ বাড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে জনপ্রতি ৫ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর মিরপুর ৪ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই বোনাস বিতরণ করা হয়।

ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিচ্ছন্নতাকর্মীদের হাতে প্রধানমন্ত্রীর এই উপহার তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, ‘পরিচ্ছন্নতাকর্মীদের জন্য এ ধরনের বিশেষ বোনাস এবারই প্রথমবারের মতো প্রদান করা হলো। প্রধানমন্ত্রী আপনাদের শ্রমের মূল্যায়ন করেছেন এবং আপনাদের সার্বক্ষণিক খোঁজখবর নেয়ার নির্দেশনা দিয়েছেন। সরকার আপনাদের প্রতি অত্যন্ত আন্তরিক।’

তিনি পরিচ্ছন্নতাকর্মীদের ‘একই পরিবারের সদস্য’ হিসেবে অভিহিত করে বলেন, ‘আমি আপনাদের সহযোগী। আমরা সবাই মিলে এই শহরকে পরিষ্কার রাখতে কাজ করব।’

নগর পরিচ্ছন্নতায় পরিচ্ছন্নতাকর্মীদের আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে প্রশাসক বলেন, ‘আগামীকাল থেকে নতুন উদ্যমে কাজ শুরু করতে হবে। আপনারা যদি আরও আন্তরিকতার সঙ্গে শহর পরিষ্কার রাখেন, তবে আগামী ঈদে বোনাসের পরিমাণ আরও বৃদ্ধির উদ্যোগ নেয়া হবে।’

ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর। বক্তারা পরিচ্ছন্নতাকর্মীদের অক্লান্ত পরিশ্রমের প্রশংসা করেন এবং জনসেবায় তাদের ভূমিকা আরও জোরালো করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিপুল সংখ্যক পরিচ্ছন্নতাকর্মী উপস্থিত ছিলেন। নগদ অর্থ হাতে পেয়ে উপস্থিত কর্মীরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ২৩:০৩:৩৬   ১২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আইপিইউ নির্বাহী কমিটিতে বাংলাদেশ থেকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী নির্বাচিত
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
ডেপুটি স্পীকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
সরিষাবাড়ীতে এক ইউনিয়নের ৩ ক্লিনিকে নেই সিএইচসিপি,ব্যাহত সরিষাবাড়ীর স্বাস্থ্যসেবা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
নগরকান্দায় কৃষক, দুস্থ মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে স্প্রে ও সেলাই মেশিন এবং হুইল চেয়ার বিতরণ
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ