ঈদের দিনে সদরঘাটে দুর্ঘটনায় ঝরল ৫ প্রাণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঈদের দিনে সদরঘাটে দুর্ঘটনায় ঝরল ৫ প্রাণ
বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪



ঈদের দিনে সদরঘাটে দুর্ঘটনায় ঝরল ৫ প্রাণ

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে এক লঞ্চের ধাক্কায় রশি ছিঁড়ে আসা আরেক লঞ্চের আঘাতে পাঁচ যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুর ২টা ৫৪ মিনিটে সদরঘাটের ১১ নম্বর পন্টুনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা নদীবন্দরের (সদরঘাট) যুগ্ম কমিশনার (ট্রাফিক) জয়নাল আবেদীন বিকেলে জানান, সদরঘাটের ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনার কারণ ও দায় অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে।

নৌ পুলিশের ঢাকা রেঞ্জের পুলিশ সুপার (এসপি) গৌতম কুমার বিশ্বাস জানান, তাসরিফ-৪ নামে একটি লঞ্চের দড়ি ছিঁড়ে এর ধাক্কায় পাঁচজন মারা গেছেন।

এর আগে সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানিয়েছিলেন, লঞ্চের ধাক্কায় পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, এমভি তাসরিফ-৪ ও এমভি পূবালী-১ নামক দুটি লঞ্চ দড়ি দিয়ে পন্টুনে বাঁধা ছিল। এ দুই লঞ্চের মাঝখান দিয়ে ফারহান নামের আরেকটি লঞ্চ ভেড়ানোর সময় এমভি তাসরিফ- ৪ লঞ্চের দড়ি ছিঁড়ে যায়। তখন সেটি গিয়ে পন্টুনে আঘাত করে। এতে পাঁচ যাত্রী লঞ্চে ওঠার সময় গুরুতর আহত হন। তাদের একজন নারী, তিনজন পুরুষ ও একজন শিশু।

বাংলাদেশ সময়: ১৯:০৯:৩৫   ৩৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পুলিশের বিশেষ অভিযানে ৭৭ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার
দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় এসআরবি-১১
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ‌ আহত ৩
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা সুনামের সঙ্গে কর্মক্ষেত্রে অবদান রাখছে : ভূমিমন্ত্রী
যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বছরে বাড়ল ৭০ শতাংশের বেশি
নিজেদের ব্যর্থতা আড়াল করতে রাজপথে নাটক করেছে বিরোধী দল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন ২-এর গ্র্যান্ড ফিনালে মুকুট জিতলেন যারা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ