বুরুশিয়াকে হারিয়ে এগিয়ে থাকলো অ্যাথলেটিকো

প্রথম পাতা » খেলাধুলা » বুরুশিয়াকে হারিয়ে এগিয়ে থাকলো অ্যাথলেটিকো
বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪



বুরুশিয়াকে হারিয়ে এগিয়ে থাকলো অ্যাথলেটিকো

চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের শেষ আটের প্রথম লেগে অ্যাথলেটিকো মাদ্রিদ ২-১ গোলে হারিয়েছে বুরুশিয়া ডর্টমুন্ডকে।
গতরাতে নিজেদের মাঠে ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিলো স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো। চতুর্থ মিনিটে গোল করে অ্যাথলেটিকোকে এগিয়ে নেন রদ্রিগো ডি পল।
৩২ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন সামুয়েল লিনো। আঁতোয়ান গ্রিজমানের পাস থেকে গোল করেন লিনো। ২-০ গোলে এগিয়ে ম্যাচের প্রথমভাগ শেষ করে অ্যাথলেটিকো।
ম্যাচে ফিরতে দ্বিতীয়ার্ধের শুরু থেকে অ্যাথলেটিকোকে চাপে রাখে জার্মান ক্লাব বুরুশিয়া। কিন্তু গোলের দেখা পাচ্ছিলো না। অবশেষে ৮১ মিনিটে ব্যবধান কমান সেবাস্টিয়ান হলার। মধ্যমাঠ থেকে আসা বল ডান পায়ের জোরাল শটে গোল করেন হলার। ম্যাচের বাকী মিনিটে আর গোল করতে পারেনি কোন দল। ফলে ২-১ গোলে জয় পায় অ্যাথলেটিকো।
আগামী ১৭ এপ্রিল দ্বিতীয় লেগে বুরুশিয়ার মুখোমুখি হবে অ্যাথলেটিকো।

বাংলাদেশ সময়: ১৯:২৪:৩৭   ২৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল
জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল গ্রিস
রোনালদোকে বেঞ্চে রেখে নরওয়েকে হারাল পর্তুগাল
আরেকটি বিশ্বকাপ, আবারও চ্যাম্পিয়ন স্পেন
শ্রীলঙ্কাকে ২২৩ রানে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
শেষ মুহূর্তের নাটকীয়তায় মিয়ানমারকে হারাল কম্বোডিয়া
পাঁচ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারালো স্পেন
৭৫ বছরের এশিয়ান গেমস ইতিহাসে রেকর্ড গড়লেন জাপানি খুদে অ্যাথলেট
ফিফা আসিয়ান কাপে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় থাইল্যান্ডের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ