পাহাড়ে সংঘাত আগামী দিনের জন্য খারাপ হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » পাহাড়ে সংঘাত আগামী দিনের জন্য খারাপ হবে: পার্বত্য প্রতিমন্ত্রী
শনিবার, ১৩ এপ্রিল ২০২৪



পাহাড়ে সংঘাত আগামী দিনের জন্য খারাপ হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

পাহাড়ে বর্তমান অশান্তিকে ভ্রাতৃঘাতী সংঘাত বলে উল্লেখ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা।

খাগড়াছড়ি নিউজিল্যান্ড এলাকায় শুক্রবার (১২ এপ্রিল) রাতে সড়কের পাশে ১২ দিনব্যাপী বৈসাবি মেলার সমাপনী দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শান্তিচুক্তির পরে নতুন করে যে অশান্তি সৃষ্টি হচ্ছে পাহাড়ে তা ভ্রাতৃঘাতী সংঘাত ছাড়া আর কিছুই না। এভাবে চলতে থাকলে ঘটনা আরও খারাপের দিকে মোড় নিবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য অঞ্চলের ভ্রাতৃঘাতী সংঘাত সেই ১৯৯৭ সালের ২ ডিসেম্বর একক প্রচেষ্টায় নিরসন করেছিলেন। নতুনভাবে সংঘাত সৃষ্টি করা হলে আমাদের আগামী দিনের জন্য হবে অত্যন্ত খারাপ।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, বৈসাবি একটি সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠান। উৎসব উপলক্ষে বৈসাবি মেলার এ আয়োজন মানুষের সঙ্গে মানুষের মিলন, সৌহার্দ্র ও সম্প্রীতির বন্ধনকে আগের চেয়ে আরও সুদৃঢ় করেছে।

সবাইকে দেশের উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, আমাদের চিন্তা, চেতনা, দৃষ্টিভঙ্গি সবার এক নাও হতে পারে। কিন্তু সবার একটাই লক্ষ্য দেশটা আমাদের সবার। দেশের উন্নয়নের জন্য, দেশের স্বার্থের জন্য এ দেশের মানুষের কল্যাণের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বাংলাদেশ সময়: ১৯:৩১:২১   ৩৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ