প্রধানমন্ত্রী বগুড়াবাসীকে শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার ও জয় স্মার্ট ডি-সেট সেন্টার উপহার দিচ্ছেন : পলক

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধানমন্ত্রী বগুড়াবাসীকে শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার ও জয় স্মার্ট ডি-সেট সেন্টার উপহার দিচ্ছেন : পলক
শনিবার, ১৩ এপ্রিল ২০২৪



প্রধানমন্ত্রী বগুড়াবাসীকে শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার  ও জয় স্মার্ট ডি-সেট সেন্টার উপহার দিচ্ছেন  : পলক

ডাক ও টেলিযোগ এবং তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বগুড়াবাসীকে শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার ও জয় স্মার্ট ডি-সেট সেন্টার উপহার দিবেন।
আজ শনিবার বিকাল ৫টায় দুুটি প্রতিষ্ঠানের জন্য জায়গা পরিদর্শনকালে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতে “উন্নয়ন দৃশ্যমান, বাড়বে আরো কর্মসংস্থান”। এই লক্ষ্য নিয়ে তিনি বগুড়ায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়, হাই টেক পার্ক ও বগুড়া-সিরাজগঞ্জ রেললাইন নির্মাণ করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বগুড়ার জন্য আরো দুটি অনন্য সাধারণ উপহার দিবেন, শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার এবং জয় ডি-সেট সেন্টার । এই দুটি শেখ কামাল আইটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হলে বগুড়ায় হাজার হাজার হাজার তরুণ, তরুণীর কর্মসংস্থান হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, শত কোটি টাকা ব্যয়ে তরুণ-তরুনীদের কর্মসংস্থানের ঠিকানা শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার আগামী একনেক বৈঠকে অনুমোদন হবে এবং জয় স্মার্ট ডি ট্রেনিং সেন্টারের কাজ শুরু হবে।
আগামী ৬ মাসের মধ্যে জয় স্মার্ট ডি ট্রেনিং সেন্টার নির্মাণ কাজ শুরু হবে বলে আশা ব্যক্ত করেছেন। আগামী বছরের মধ্যে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার নির্মাণ শুরু হবে। সেখানে বগুড়ার তরুণ-তরুণীদের কর্মসংস্থান হবে।
এ সময় বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু, বগুড়া জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম, বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, সদর উপজেলা নির্বাহী অফিসার ফিরোজা পারভীন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৫০:০৮   ৪২১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
শ্রমিকদের নিয়ে ‘অপপ্রচার’ হচ্ছে: মাসুদুজ্জামান
সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর এপিএস ওয়ালিউল্লাহ গ্রেপ্তার
আন্দোলনে ফ্যাসিস্টরা অনুপ্রবেশ করলে দায় সরকারের: নাহিদ ইসলাম
সরকারের প্ল্যান শুধু দফায় দফায় সবকিছুর দাম বাড়ানো: মঞ্জু
জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে সরকার আন্তরিক: সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি
দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
সংবিধান সংশোধন কার্যক্রমে তরুণ প্রজন্মের মতামত ও সহযোগিতা গুরুত্বপূর্ণ: চিফ হুইপ
সময়ের চাহিদার সাথে সংগতি রেখে জাতীয় পরিকল্পনাকে আরো সমৃদ্ধ ও কার্যকর করা হচ্ছে - সমাজকল্যাণ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ