দাবদাহ ও কালবৈশাখী নিয়ে নতুন তথ্য দিলো আবহাওয়া অফিস

প্রথম পাতা » ছবি গ্যালারী » দাবদাহ ও কালবৈশাখী নিয়ে নতুন তথ্য দিলো আবহাওয়া অফিস
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪



দাবদাহ ও কালবৈশাখী নিয়ে নতুন তথ্য দিলো আবহাওয়া অফিস

সারা দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে দাবদাহ। বুধবার (১৭ এপ্রিল) থেকে কিছু কিছু জায়ায় এ দাবদাহ প্রশমিত হতে পারে। তবে আগামী সপ্তাহে কিছু জেলায় তাপপ্রবাহ তীব্র আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা আবহাওয়া অফিসের।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সময় সংবাদকে এসব তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ।

তিনি বলেন, গতকাল সোমবার (১৫ এপ্রিল) থেকেই সারা দেশে দাবদাহ চলছে। বুধবার কিছুটা কমতে পারে। এতে আগামী কিছু দিন কিছুটা কম গরম অনুভূত হবে। তবে আগামী শনিবার (২০ এপ্রিল) সেটা আবারও বাড়বে।

‘রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গাসহ আশপাশের কিছু জেলায় দাবদাহ তীব্র আকার ধরাণ করার আশঙ্কা রয়েছে’, যোগ করেন এই আবহাওয়াবিদ।

শুধু তাই নয়, পুরো এপ্রিল মাসজুড়েই তাপপ্রবাহ থাকবে জানিয়ে মো. বজলুর রশিদ বলেন, আগামী ১০ দিনেও বড় ধরনের কালবৈশাখীর আশঙ্কা নেই। ফলে চলতি এপ্রিলে গরম কমার সম্ভাবনা নেই। বরং তাপপ্রবাহ সামনে আরও তীব্র থেকে তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:০০:০৫   ৪৫৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিলেটে হারিয়ে যাওয়া মুঠোফোন উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিল পুলিশ
১৯ নভেম্বর লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি পরিদর্শনে ত্রাণমন্ত্রী দুলু
জলবায়ু অর্থায়নে অনুদান চেয়ে ডি-৮-এ বাংলাদেশের প্রস্তাব
নৌপথ সচল করতে আরও সাড়ে ৪ হাজার কিলোমিটার খননের উদ্যোগ
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
রামিসা হত্যা মামলার আপিল নিষ্পত্তিতে নজির, শুরু হচ্ছে তিন হত্যা মামলার শুনানি : আইনমন্ত্রী
শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ