আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থার ১৪তম অধিবেশনে সংসদীয় প্রতিনিধিদলের অংশগ্রহণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থার ১৪তম অধিবেশনে সংসদীয় প্রতিনিধিদলের অংশগ্রহণ
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪



আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থার ১৪তম অধিবেশনে সংসদীয় প্রতিনিধিদলের অংশগ্রহণ

ঢাকা, ১৭ এপ্রিল ২০২৪ : আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থা (আইআরইএনএ) এর ১৪তম অধিবেশন-২০২৪ আজ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত হয়।

এ অধিবেশনে ‘আউটকাম অফ কপ২৮: ইনফ্রাস্ট্রাকচার, পলিসিস অ্যান্ড স্কিলস ফর ট্রিপলিং রিনিউয়্যাবলস অ্যান্ড অ্যাক্সিলারেটিং দ্যা এনার্জি ট্রানজিশন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। এ অধিবেশনের মূল উদ্দেশ্য হল অংশগ্রহণকারী দেশগুলোতে ২০৩০ সালের মধ্যে পুনর্নবীকরণ শক্তি উৎপাদন তিনগুণ করার জন্য সচেতনতা বৃদ্ধি করা।

বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধিদলের নেতা হিসেবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ জিয়াউর রহমান এমপিসহ তানভীর শাকিল জয় এমপি, নাদিয়া বিনতে আমিন এমপি এ অধিবেশনে অংশগ্রহণ করেন।

সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত এবং জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব মোঃ নুরুজ্জামান এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:৩৪:৩৯   ৪১২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আপনারাই নারায়ণগঞ্জ টিকিয়ে রেখেছেন: শ্রমিকদের উদ্দেশে ডিসি
সদরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের দ্বিতীয় ও তৃতীয় ব্যাচের উদ্বোধন
আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ
রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪
অগ্নিসন্ত্রাসে দায়ী হিসেবে জামায়াতের আমিরকে আইনের আওতায় আনতে হবে
২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দাম
নিরীক্ষা আপত্তির অর্থ আদায় ও দায়ীদের শাস্তির তথ্য চায় সংসদীয় কমিটি
চাঁদাবাজি-মাস্তানির বিরুদ্ধে বিএনপির জিরো টলারেন্স : রুহুল কবির রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ