বাবুগঞ্জে মৎস্য অধিদপ্তরের অভিযান, অবৈধ জাল ও ট্রলার জব্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাবুগঞ্জে মৎস্য অধিদপ্তরের অভিযান, অবৈধ জাল ও ট্রলার জব্দ
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪



বাবুগঞ্জে মৎস্য অধিদপ্তরের অভিযান, অবৈধ জাল ও ট্রলার জব্দ

বরিশালের বাবুগঞ্জে সন্ধ্যা ও সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে মাছ ধরার অবৈধ মশারি জাল ও ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) দিনভর জেলা মৎস্য অধিদপ্তরের নেতৃত্বে মুলাদী উপজেলা মৎস্য দপ্তর, নৌ পুলিশ, থানা পুলিশের যৌথ উদ্যোগ মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ আওতায় সুগন্ধা নদী‌তে অভিযান চালিয়ে দুই হাজার মিটার দৈর্ঘ্যের একটি মশারি জাল ও একটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ ক‌রা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জাল পুড়িয়ে নষ্ট করেন।

অভিযানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, মুলাদী উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলমসহ কোস্ট গার্ড ও নৌ পুলিশের সদস্যরা।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, মশারি, পাইজাল, বেহুন্দি জালসহ ছোট ফাঁসের জালে জাটকা ও রেণু বিনষ্ট হয়। এতে মৎস্যসম্পদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়তে পারে। তাই এ ধরনের অবৈধ জালের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

বাংলাদেশ সময়: ২৩:১৫:৪২   ৩৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
ফ্যাসিস্ট হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে : মীর শাহে আলম
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল
অনিয়মের জন্য ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরল বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ সম্প্রসারণ ও আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর - পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ