ঢাকায় চীনা ভিসা সেন্টার উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকায় চীনা ভিসা সেন্টার উদ্বোধন
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪



ঢাকায় চীনা ভিসা সেন্টার উদ্বোধন

ঢাকা: আরো সহজে ভিসা দিতে বাংলাদেশে চীনা ভিসা সেন্টার চালু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাজধানীর বনানীর প্রাসাদ সেন্টারে এই ভিসা সেন্টার উদ্বোধন করা হয়।

ভিসা উদ্বোধন সেন্টারে প্রধান অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

উদ্বোধনী অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও চীনে মধ্যে সব পর্যায়ে সম্পর্ক দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক বাড়ছে। সে কারণে চীনা ভিসা আরো সহজীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে এই ভিসা সেন্টার চালু করা হলো।

অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয়) তৌফিক হাসান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫২ সালে চীন সফর করেন। তিনি ‘আমার দেখা নয়া চীন’ বইয়ে তার সেই অভিজ্ঞতা লিখেছেন। আমাদের দেশের জনগণেরও চীন সম্পর্কে আগ্রহ রয়েছে।

তিনি বলেন, চীনের এই নতুন স্মার্ট সেন্টারের মাধ্যমে ভিসা পাওয়া আরো সহজ হবে। ভিসা সহজ হলে দুই দেশের জনগণের সম্পর্ক আরো বাড়বে বলেও তিনি আশা প্রকাশ করেন।

ঢাকার চীনা দূতাবাস জানায়, ভিসা সেন্টার চালুর পর থেকে বাংলাদেশের সাধারণ পাসপোর্টধারীরা এখানে ভিসার আবেদন জমা দিতে পারবেন। তবে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসার আবেদন দূতাবাসে গিয়েই করতে হবে।

চীনা দূতাবাস থেকে ধার্য করা ভিসা ফি এবং প্রযোজ্য ক্ষেত্রে এক্সপ্রেস সার্ভিস ফির পাশাপাশি আবেদনের জন্য একটি ফি নেওয়া হবে। যার বিস্তারিত জানা যাবে ভিসা সেন্টারের ওয়েবসাইট visaforchina.cn-এ।

চীনা ভিসা সেন্টারের ঠিকানা হলো-প্রাসাদ ট্রেড সেন্টার (৩য় তলা), ৬ কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী, ঢাকা।

ছুটির দিন ছাড়া রোববার থেকে বৃহস্পতিবার ভিসা সেন্টার খোলা থাকবে। আবেদন জমা এবং ফি জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত।

সাধারণ পাসপোর্টধারীদের চীনের ভিসার জন্য আগে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে ভিসা সেন্টারের ওয়েবসাইটে লগইন করতে হবে। পরে ভিসা সেন্টার অফিসে গিয়ে আবেদন জমা দিতে হবে।

বাংলাদেশ সময়: ১২:২৮:৩৮   ৩৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সন্তানদের আত্মীয়ের বাড়িতে রেখে নিজ বাড়িতে মা-বাবার আত্মহত্যা
বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির সুযোগ নেই: অর্থমন্ত্রী
ডেভিড ইমন এবার চাঁদাবাজি মামলায় ৫ দিনের রিমান্ডে
হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান পরিবেশমন্ত্রীর
রাজনৈতিক জোকার ছিলেন ওবায়দুল কাদের: চিফ প্রসিকিউটর
মিতিঙ্গাছড়ি-পানখালী ও নাফানগরসহ কয়েকটি গ্রামে হবে পর্যটন স্পট: পর্যটনমন্ত্রী
গণতন্ত্রকে টেকসই করতে ফ্যাসিবাদবিরোধী দলগুলোর ঐক্য প্রয়োজন : পানিসম্পদমন্ত্রী
নদী বাঁচাতে খুঁটিবিহীন সেতু নির্মাণের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর
সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী
আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ