দিনাজপুরে ড্রাম ট্রাকসহ ১০০ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ৩

প্রথম পাতা » ছবি গ্যালারী » দিনাজপুরে ড্রাম ট্রাকসহ ১০০ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ৩
শনিবার, ২০ এপ্রিল ২০২৪



দিনাজপুরে ড্রাম ট্রাকসহ ১০০ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ৩

দিনাজপুরের চিরিরবন্দরে ১০০ কেজি গাঁজা এবং গাঁজা পরিবহনে ব্যবহৃত ড্রাম ট্রাকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২০ এপ্রিল) দিবাগত রাতে চিরিরবন্দর রেলস্টেশন-ঘুঘুরাতলী সড়কের নুরজাহান সুপারমার্কেটে মেসার্স আজমল আয়রন স্টোরের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন দিনাজপুর সদর উপজেলার শেখহাটি গ্রামের আমজাদ হোসেনের ছেলে মোস্তাকিম (৩১), নিশ্চিন্তপুর গ্রামের সাইফুদ্দিন ওরফে সাহেব উদ্দিনের ছেলে রেজাউল করিম (৪৫) এবং রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার ফেসকিপাড়া গ্রামের মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে মোহাইমিনুর রহমান (৩০)।

এ বিষয়ে শনিবার বিকেল সাড়ে ৩টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ।

তিনি বলেন, চিরিরবন্দর রেলস্টেশন থেকে ঘুঘুরাতলি মোড়ে যাওয়ার পথে মধ্যরাতে পুলিশ একটি ড্রাম ট্রাক আটক করে। পরে তল্লাশি চালিয়ে চারটি বস্তায় ৩৪টি পোঁটলায় ১০০ কেজি গাঁজা জব্দ করে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে রেজিস্ট্রেশনবিহীন ১০ চাকার একটি ড্রাম ট্রাক, যার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা এবং ১০০ কেজি গাঁজার মূল্য ১৫ লাখ টাকা।
আসামিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার সিফাত ই রাব্বান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিন্নাহ আল মামুন, চিরিরবন্দর থানার ওসি আবুল হাসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯:২৭:২৮   ৪২১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ভোক্তা অধিকার অধিদপ্তরের শুনানিতে অনুপস্থিত আজাদ মটরস, ব্যবহৃত মোটরসাইকেল বিক্রিতে তথ্য গোপনের অভিযোগ
ভিসা ও মাস্টারকার্ডের সেবাদাতা প্রতিষ্ঠানে সাইবার হামলা
নিরাপত্তার কারণে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়
পঞ্চগড়ে নামল তাপমাত্রা ১৩.৬ ডিগ্রিতে, বাড়ছে শীতের দাপট
রূপপুরের দ্বিতীয় ইউনিটে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় পেট্রোল বোমা হামলা
অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়লেন ডা. শফিকুর রহমান
ইরান যুদ্ধে বিপুল অর্থ খরচ দেখাল যুক্তরাষ্ট্র: কমছে না ব্যয়, বাড়ছে শঙ্কা
আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন টাকা
ইসলাম হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম ধর্ম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ