বঙ্গবন্ধুর সমাধিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিচালকের শ্রদ্ধা

প্রথম পাতা » গোপালগঞ্জ » বঙ্গবন্ধুর সমাধিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিচালকের শ্রদ্ধা
সোমবার, ২২ এপ্রিল ২০২৪



বঙ্গবন্ধুর সমাধিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিচালকের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক মকবুল আহাম্মদ।
আজ সোমবার টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এসময় বেদীর পাশে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থেকে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতির স্মৃতির প্রতি জ্ঞাপন করেন তিনি।
পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, ৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য , সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করেন তিনি।
পরে তিনি টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধি সৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আ. কাদের সরদার, অতিরিক্ত উপ-পরিচালক বিধান রায়, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার ও টুঙ্গিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৭:০১   ৩১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা
টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, জরিমানা
কোটালীপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
বছরের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে ৭.৫
মুকসুদপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
বাড়ির পাশে পুকুর থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
গোপালগঞ্জে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
গোপালগঞ্জে ১২৮৫ মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
গোপালগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ৭ শহীদের সমাধিতে শ্রদ্ধা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ