রাঙ্গামাটিতে মন্দিরের ভিত্তিপ্রস্তুর স্থাপন ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ

প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গামাটিতে মন্দিরের ভিত্তিপ্রস্তুর স্থাপন ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪



রাঙ্গামাটিতে মন্দিরের ভিত্তিপ্রস্তুর স্থাপন ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ

রাঙ্গামাটিতে শ্রী শ্রী সংসারী গঙ্গা মায়ের মন্দিরের ভিত্তিপ্রস্তুর স্থাপন ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় শহরের মাঝেরবস্তি এলাকায় মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পবিবর্তন মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
শ্রী শ্রী সংসারী গঙ্গা মায়ের মন্দিরের সভাপতি বাবুল ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও শ্রী শ্রী সংসারী গঙ্গা মায়ের মন্দিরের প্রধান উপদেষ্টা বিপুল ত্রিপুরা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, অমিত চাকমা রাজু, শ্রী শ্রী সংসারী গঙ্গা মায়ের মন্দিরের উপদেষ্টা বুদে বাহাদুর থাপা, সহ সভাপতি মিল্টন বাহাদুর প্রমুখ।
এসময় দীপংকর তালুকদার এমপি বলেন, বর্তমান সরকার পাহাড়ে সকল সম্প্রদায়ের কল্যাণে সমভাবে উন্নয়ন কাজ বাস্তবায়ন করে যাচ্ছে এবং বর্তমানে পাহাড়ের বিভিন্ন এলাকায় সরকারের উন্নয়ন কাজ এখন দৃশ্যমান।
পরে শঙ্খ ও উলুধ্বনির মাধ্যমে জেলা পরিষদের মাধ্যমে ১৫ লাখ টাকা ব্যয়ে মন্দিরের ভিত্তি প্রস্তুর স্থাপনের উদ্বোধন ও হতদরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:৩৪:২৩   ৩৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ