বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে দুই সন্তানসহ প্রাণ গেল গৃহবধূর

প্রথম পাতা » ছবি গ্যালারী » বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে দুই সন্তানসহ প্রাণ গেল গৃহবধূর
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪



বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে দুই সন্তানসহ প্রাণ গেল গৃহবধূর

বরিশালের বাকেরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার নিয়ামতি ইউনিয়নের ঢালমারা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- ঢালমারা গ্রামের রিয়াজ মোল্লার স্ত্রী সোনিয়া (৩২), তার ৯ বছর বয়সি মেয়ে রেজবিনা এবং ৪ বছর বয়সি ছেলে সালমান।

নিয়ামতি ইউনিয়নের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির জানান, রিয়াজ মোল্লা ঢাকায় অটোরিকশা চালায়। তার স্ত্রী সন্তানদের নিয়ে বাড়িতে থাকে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে রিয়াজ মোল্লার ছোট ছেলে সালমান লেবু পাড়তে যায়। এসময় বাড়িতে বৈদ্যুতিক সংযোগ নেওয়া তার (সার্ভিস তার) ছিড়ে নিচে পড়লে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে সালমানের বড় বোন সাবরিনা ও মা সোনিয়া সালমানকে ছাড়াতে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুর রহমান, বাকেরগঞ্জ সার্কেলের দায়িত্বে থাকা এএসপি ফরহাদ সরদার ও বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৩:৩৮   ৩৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কালকিনিতে দুই গ্রুপের সংঘর্ষ ও হাত বোমা বিস্ফোরণ, আহত-৩
প্রান্তিক পর্যায়ে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সুনির্দিষ্ট সংস্কারের পাশাপাশি বাজেট বৃদ্ধি করেছে সরকার - স্বাস্থ্য প্রতিমন্ত্রী
দেশে এক হাজার খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা করেছে সরকার - আসাদুল হাবিব দুলু
আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু
আলফাডাঙ্গায় মধুমতির ভাঙন রোধে ১৪ হাজার জিওব্যাগ ফেলা শুরু
সালথায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের লিফলেট বিতরণ
সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে : নিপুণ রায়
আর্থিক সংকটে বন্ধ হবে না কোনো মেধাবীর পড়াশোনা: শ্রমমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ