পর্যটন কর্পোরেশনের শূন্যপদ পূরণে পদক্ষেপের সুপারিশ সংসদীয় কমিটির

প্রথম পাতা » ছবি গ্যালারী » পর্যটন কর্পোরেশনের শূন্যপদ পূরণে পদক্ষেপের সুপারিশ সংসদীয় কমিটির
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪



পর্যটন কর্পোরেশনের শূন্যপদ পূরণে পদক্ষেপের সুপারিশ সংসদীয় কমিটির

ঢাকা, ২৯ এপ্রিল ২০২৪ : বাদশ জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২য় বৈঠক কমিটির সভাপতি সাজ্জাদুল হাসান এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটি সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান, আনোয়ার হোসেন খান, মোঃ মহিউদ্দিন বাচ্চু, মাহমুদ হাসান, শফিউল আলম চৌধুরী ও শামীমা হারুন অংশগ্রহণ করেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের অধীন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের (বাপক) জনবল কাঠামো, ভূসম্পত্তির বিবরণ,বাণিজ্যিক ইউনিট ও লিজ ইউনিট,বিদ্যমান স্থাপনাসমূহের সংস্কার ও আধুনিকায়ন,চলমান প্রকল্পসমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের শূন্যপদ পূরণে যথাযথ পদক্ষেপ গ্রহণ, বাণিজ্যিক ইউনিট ও স্থাপনাসমূহে অটোমেশন চালু ও ওয়েবসাইট আপডেটকরণ, প্রতিটি স্থাপনায় লে আউট ও ফ্লায়ার রাখার এবং মনিটরিং করার জন্য সুপারিশ করা হয়।

বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান, মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:০৮:০৯   ৩৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


এয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন বসছে বিকেলে
আল কোরআন ও আল হাদিস
নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক
ঝুপড়ি ঘরে এক যুগ, সরকারি একটি ঘরের অপেক্ষায় খগেন মন্ডল
দেশে কোনো ধর্মীয় স্থান ভাঙচুর করতে দেওয়া হবে না : পানিসম্পদ প্রতিমন্ত্রী
সালথায় সংঘর্ষের ঘটনায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার
ফরিদপুর সুগার মিলস হাইস্কুলে ঈদ-ই- মিলাদুন্নবী(সাঃ) উদযাপন
সদরপুরে পত্রিকায় সংবাদ প্রকাশের পর পাল্টে গেল স্কুলের বাউন্ডারীর চিত্র
অভিনেতা ফজলুর রহমান বাবুর পৈতৃক বাড়িতে দুঃসাহসিক চুরি
তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চীফ হুইপ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ