যশোরে টেবিল ফ্যান বিতরণ করল রামকৃষ্ণ মিশন

প্রথম পাতা » খুলনা » যশোরে টেবিল ফ্যান বিতরণ করল রামকৃষ্ণ মিশন
বুধবার, ১ মে ২০২৪



যশোরে টেবিল ফ্যান বিতরণ করল রামকৃষ্ণ মিশন

তীব্র গরমে যশোরে অসহায় দুস্থদের মাঝে বৈদ্যুতিক টেবিল ফ্যান বিতরণ করা হয়েছে। বুধবার (১ মে) সকাল সাড়ে ৯টায় যশোর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের উদ্যোগে এ টেবিল ফ্যান বিতরণ করা হয়।

মিশনের পরিচালক স্বামী জ্ঞানপ্রকাশানন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। এসময় ৫০ জনকে ফ্যান দেয়া হয়।

স্বামী জ্ঞানপ্রকাশানন্দ বলেন, ‘গত কয়েকদিনের তাপদাহে অসহায় দরিদ্র মানুষ সবচেয়ে কষ্ট পাচ্ছে। তাদের বিষয়টি বিবেচনায় নিয়ে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ ফ্যান বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজ আমরা ৫০ জন অসহায় মানুষের মাঝে বৈদ্যুতিক ফ্যান বিতরণ করেছি। আগমীতেও এর ধারা অব্যাহত থাকবে।’

এ কাজে সহায়তার জন্য সমাজের বিত্তবান লোকদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০:২৪:০৫   ৩৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা, ‘স্পিকার মিরাজ’সহ গ্রেপ্তার ২
গড়াই নদীর ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণ করা হবে - প্রতিমন্ত্রী শাহে আলম
সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ