টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
বৃহস্পতিবার, ২ মে ২০২৪



টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে গত বছর ভারতকে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলেছিল বাংলাদেশ নারী দল। কিন্তু এবারের প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচে তার ছিটেফোঁটাও করে দেখাতে পারেনি টাইগ্রেসরা। সিরিজ বাঁচানোর মিশনে বৃহস্পতিবার (২ মে) তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং ভারত।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। লড়াইয়ে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত নারী দল।

দ্বিতীয় ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। স্পিনার সুলতানা খাতুনের বদলি হিসেবে একাদশে এসেছেন শরিফা খাতুন। প্রথম দুই ম্যাচে জয় পাওয়া একাদশ নিয়েই তৃতীয় ম্যাচে নামছে ভারত।

বাংলাদেশ একাদশ:
দিলারা আক্তার, মুর্শিদা খাতুন, সোবাহানা মোস্তারি, নিগার সুলতানা (অধিনায়ক), ফাহিমা খাতুন, রাবেয়া খান, রিতু মনি, শরিফা খাতুন, নাহিদা আক্তার, মারুফা আক্তার, ফারিহা তৃষ্ণা।

ভারতের একাদশ:
স্মৃতি মন্ধনা, শেফালি ভার্মা, দয়ালন হেমলতা, হরমনপ্রীত কৌর (অধিনায়ক), রিচা ঘোষ, সঞ্জীবন সাজনা, দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকার, শ্রেয়াঙ্কা পাতিল, রাধা যাদব, রেণুকা ঠাকুর সিং।

বাংলাদেশ সময়: ১৬:০০:২৪   ৩২০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ব্রাইটনকে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে লিভারপুল
পালমারের প্রথম লাল কার্ডে জয়ের খরা কাটাল টটেনহাম
সৌদির বিমান হামলায় ইয়েমেনে একই পরিবারের পাঁচজন নিহত
ম্যানচেস্টার সিটিকে প্রথম হারের স্বাদ দিল অ্যাস্টন ভিলা
এভারটনকে হারিয়ে ম্যানসিটিকে ধরে ফেলল আর্সেনাল
মেসিকে নিয়ে বার্সেলোনার আবেগঘন বার্তা
তিলক-নীতিশের জুটির রেকর্ডে সিরিজ জিতল ভারত
মোবাইল আসক্তি দূর ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: আমিনুল হক
বায়ার্নের মাঠে ড্র করল আর্সেনাল
কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ