খাগড়াছড়িতে পুনঃঅর্থায়ন স্কিমের ঋণ বিতরণ

প্রথম পাতা » চট্টগ্রাম » খাগড়াছড়িতে পুনঃঅর্থায়ন স্কিমের ঋণ বিতরণ
বৃহস্পতিবার, ২ মে ২০২৪



খাগড়াছড়িতে পুনঃঅর্থায়ন স্কিমের ঋণ বিতরণ

খাগড়াছড়িতে প্রান্তিক, ভূমিহীন, নিম্নআয়ের পেশাজীবি, স্কুল ব্যাংকিং হিসাবধারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য গঠিত ৫০০ টাকার ‘পুনঃঅর্থায়নস্কিম’ এর আওতায় লিড ব্যাংক পদ্ধতিতে প্রান্তিক গ্রাহকদের মধ্যে ঋণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি জেলা সদরস্থ হোটেল গাইরিংয়ে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় লীড ব্যাংক পূবালী ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতায় খাগড়াছড়ি জেলার সকল ব্যাংকের মাধ্যমে ঋণ বিতরণ করা হয়।
পূবালী ব্যাংক খাগড়াছড়ি শাখার সহকারী মহাব্যবস্থাপক অভিজিত ভট্টাচার্য’র সভাপতিত্বে অনুষ্ঠিত ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আবুল বশর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনিসুজ্জামান, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক তানবীর এসহান, পূবালী ব্যাংক চট্টগ্রামের মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুর রহিম এবং উত্তর চট্টগ্রাম উপ-ব্যবস্থাপক ও অঞ্চল প্রধান এ কে এম মাসুদ।
এ সময় খাগড়াছড়ির ৩৫ জন প্রান্তিক গ্রাহকের মধ্যে ৫০ লাখ টাকা বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:৫২:১২   ৪২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে - পানিসম্পদ মন্ত্রী
দাবি আদায় পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না : পানিসম্পদ মন্ত্রী
পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী
গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ - সাচিং প্রু
সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী
ক্ষমতার মজা চিরস্থায়ী নয় : হুইপ নিজান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ