নাটোরে নৃ-জনগোষ্ঠীর নারী শ্রমিকের মাঝে পানীয় ও খাদ্য বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাটোরে নৃ-জনগোষ্ঠীর নারী শ্রমিকের মাঝে পানীয় ও খাদ্য বিতরণ
শনিবার, ৪ মে ২০২৪



নাটোরে নৃ-জনগোষ্ঠীর নারী শ্রমিকের মাঝে পানীয় ও খাদ্য বিতরণ

জেলার চলনবিলে আজ তৃষ্ণার্ত নৃ-জনগোষ্ঠীর নারী শ্রমিকের মাঝে খাবার স্যালাইন, লাচ্ছি, জুস, বিশুদ্ধ পানি ও বিস্কুট বিতরণ করা হয়েছে।
বেলা সাড়ে ১১টায় সিংড়া উপজেলার রাতাল এলাকায় বোরো ধান কাটার জমিতে শতাধিক নারী শ্রমিকের মাঝে এসব খাবার উপকরণ প্রদান করা হয়।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির আয়োজনে এ কার্যক্রমে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. ইফতেখারুল ইসলাম এবং চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, চলমান তাপদাহে বিলের কৃষি শ্রমিকদের মাঝে আমরা স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির কাজ করছি। পাশাপাশি বিগত এক সপ্তাহে সহষ্রাধিক কৃষি শ্রমিকের মাঝে স্যালাইন, পানি ও বিস্কুট বিতরণ করা হয়েছে। আজ নৃ-জনগোষ্ঠীর নারী শ্রমিকের মাঝে পানীয় ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬:০১:৪৪   ৩২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
ফ্যাসিস্ট হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে : মীর শাহে আলম
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল
অনিয়মের জন্য ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরল বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ সম্প্রসারণ ও আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর - পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ