‘হীরামান্দি’ ঘিরে পাকিস্তানে উত্তেজনা, কী বলছেন পরিচালক?

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘হীরামান্দি’ ঘিরে পাকিস্তানে উত্তেজনা, কী বলছেন পরিচালক?
রবিবার, ৫ মে ২০২৪



‘হীরামান্দি’ ঘিরে পাকিস্তানে উত্তেজনা, কী বলছেন পরিচালক?

‘হীরামান্দি’ নিয়ে দর্শক ও সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া শুরু হলেও ভারতের প্রতিবেশী দেশের দর্শকের মন ছুঁয়ে গেছে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সঞ্জয় লীলা বানসালি জানিয়েছেন, পাকিস্তানের মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন। ‘হীরামান্দি’ দেখার পরে তারা শুভেচ্ছা জানিয়েছেন পরিচালককে।

তার মতে, ওয়েব সিরিজের পটভূমি প্রাক-স্বাধীনতার সময়কালের অবিভক্ত ভারতের গল্প উঠে এসেছে। তাই সীমান্তের ওপারেও সমান উত্তেজনা ‘হীরামান্দি’কে ঘিরে। বানসালি আরও একবার স্মরণ করিয়ে দিলেন, কাঁটাতারের সীমানা পেরিয়ে সকলেই এক। দুই দেশের মানুষকে সমান গুরুত্ব দেন তিনি।

তিনি বলেন, আমার বিশ্বাস, আমরা এক। কোনও না কোনোভাবে আমরা দুই দেশের মানুষ পরস্পরের সঙ্গে জুড়ে রয়েছি। দুই দেশের মানুষের প্রতি পূর্ণ ভালবাসা ও মর্যাদা রয়েছে আমার। হ্যাঁ, এটা ঠিক কথা কিছু মানুষ আছে যারা শুধু সমস্যা সৃষ্টি করে। কিন্তু সেগুলো এই ক্ষেত্রে প্রাসঙ্গিক নয়।

লাহোরে প্রাক-স্বাধীনতা পর্বের প্রেক্ষাপটে তৈরি সঞ্জয় লীলা বানসালির প্রথম ওয়েব সিরিজ ‘হীরামান্দি’। এতে অভিনয় করেছেন মণীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি। ১ মে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ‘হীরামান্দি’।

বাংলাদেশ সময়: ১৬:১১:৩৯   ২৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বন্দরে অটোরিকশাচালক মাসুম রানা হত্যা মামলায় সন্দেহভাজন তিনজন আটক
জুলাই সনদ অস্বীকার করে সরকার জাতির সঙ্গে গাদ্দারি করছে: নাহিদ
সামুদ্রিক পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে: নৌ পরিবহন মন্ত্রী
রূপগঞ্জে তিনজনকে কুপিয়ে জখম, থানায় মামলা
রাজধানীর গাবতলীর ভিএইচটি সেন্টারে ওয়ান-স্টপ সার্ভিস চালু হচ্ছে: কৃষিমন্ত্রী
ফরিদপুরের রেলওয়ের কোটি টাকার সম্পত্তি নিয়ে জামায়াত ও বিএনপির বিরোধ
কালকিনিতে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন আতাউর রহমান
ফতুল্লায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা, আসামি ইমামসহ ৬
কালকিনিতে কৃষি পুনর্বাসন কর্মসূচিতে বিনামূল্যে চারা ও জৈব সার বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ