জনগণের কাছে আ. লীগের গ্রহণযোগ্যতা নেই : প্রেসসচিব

প্রথম পাতা » খুলনা » জনগণের কাছে আ. লীগের গ্রহণযোগ্যতা নেই : প্রেসসচিব
শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬



জনগণের কাছে আ. লীগের গ্রহণযোগ্যতা নেই : প্রেসসচিব

জনগণের কাছে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ দেখছি না। মানুষের কাছে দলটির গ্রহণযোগ্যতা এখন নেই।

শুক্রবার (২ জানুয়ারি) সকালে মাগুরা নতুন বাজার এলাকার গৌর গোপাল সেবা আশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

প্রেসসচিব বলেন, আওয়ামী লীগের বহু নেতাকর্মী দেশের বাইরে গিয়ে নানা ধরনের মিথ্যাচার করছেন। তারা বলছেন— তিন হাজার পুলিশকে হত্যা করা হয়েছে। আন্দোলনে অংশ নেওয়া লাখ লাখ তরুণ-তরুণীকে জঙ্গি হিসেবে তারা উপস্থাপন করার চেষ্টা করছেন। এসব বক্তব্যের মাধ্যমে তারা বিশ্ববাসীকে ভুল বার্তা দিচ্ছেন এবং আরো ভয়ংকর পরিস্থিতি তৈরি করছেন।
এ অবস্থায় বাংলাদেশের মানুষ কেন তাদের গ্রহণ করবে?

শফিকুল আলম বলেন, গত ১৭ মাসেও আওয়ামী লীগ তাদের ভুল স্বীকার করেনি। এখন মনোনয়নপত্র নেওয়ার প্রক্রিয়াও শেষের দিকে। এই পর্যায়ে এসে ভুল স্বীকার করলেও সময় শেষ হয়ে গেছে।

তিনি বলেন, রাজনীতিতে টিকে থাকতে হলে আত্মসমালোচনা ও দায়িত্বশীল আচরণ জরুরি।
জনগণের আস্থা ফেরাতে হলে অতীতের ভুল স্বীকারের কোনো বিকল্প নেই।

বাংলাদেশ সময়: ২৩:০৯:১০   ১৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের
অবৈধভাবে গ্যাস বিক্রি করায় চুয়াডাঙ্গায় ১ ব্যবসায়ীর জরিমানা
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ