আড়াইহাজারে এলপিজি সিলিন্ডার অতিরিক্ত দামে বিক্রি, জরিমানা

প্রথম পাতা » আড়াইহাজার » আড়াইহাজারে এলপিজি সিলিন্ডার অতিরিক্ত দামে বিক্রি, জরিমানা
শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬



আড়াইহাজারে এলপিজি সিলিন্ডার অতিরিক্ত দামে বিক্রি, জরিমানা

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কামরানিরচর বাজারে এলপিজি সিলিন্ডার অতিরিক্ত মূল্যে বিক্রি করার অভিযোগে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাজার মনিটরিং পরিচালনা করা হয়।

অভিযানের সময় দেখা যায়, এলপিজি সিলিন্ডার সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে সততা এন্টারপ্রাইজকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০১০-এর ৪০ ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আড়াইহাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন। তিনি বলেন, “ভোক্তাদের স্বার্থ রক্ষায় সরকার নির্ধারিত মূল্যের বাইরে কোনো পণ্য বিক্রি করা আইনত দ-নীয় অপরাধ। বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের মনিটরিং ও অভিযান নিয়মিতভাবে চলবে।”

বাংলাদেশ সময়: ২৩:৩৪:৪৩   ২০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আড়াইহাজার’র আরও খবর


আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু
নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ গ্রেপ্তার ১
আড়াইহাজারে অটোরিকশা চালক হত্যা: মূল রহস্য উদঘাটন গ্রেপ্তার ২
আড়াইহাজারে অটোরিকশা চালককে হত্যা করে গাড়ি ছিনতাই
শিশুদের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে: সাখাওয়াত
আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা ডিসি’র
আড়াইহাজারে পুকুরে গোসল করতে গিয়ে ২ ভাইয়ের মৃত্যু
হত্যা মামলা না নেওয়ায় ওসিকে স্ট্যান্ড রিলিজ
আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ