বুন্দেসলিগা: ফ্রাংকফুর্টকে হারিয়ে ৪৮ ম্যাচ জয়ের ধারা অব্যাহত রাখলো লেভারকুসেন

প্রথম পাতা » খেলাধুলা » বুন্দেসলিগা: ফ্রাংকফুর্টকে হারিয়ে ৪৮ ম্যাচ জয়ের ধারা অব্যাহত রাখলো লেভারকুসেন
সোমবার, ৬ মে ২০২৪



বুন্দেসলিগা: ফ্রাংকফুর্টকে হারিয়ে ৪৮ ম্যাচ জয়ের ধারা অব্যাহত রাখলো লেভারকুসেন

এইনট্র্যাখট ফ্রাংকফুর্টকে রোববার ৫-১ গোলে পরাজিত করে এবারের মৌসুমে জয়ের ধারা ৪৮ ম্যাচে উন্নীত করেছে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার লেভারকুসেন।
নিষেধাজ্ঞার কারনে কালকের ম্যাচটি ডাগ আউটে নয়, বরং স্ট্যান্ড থেকে দেখতে হয়েছে কোচ জাভি আলোনসোকে। কিন্তু আলোনসোকে ছাড়া লেভারকুসেনের এগিয়ে যেতে কোন সমস্যাই হয়নি। গ্রানিথ জাকা, প্যাট্রিক শিক, জেরেমি ফ্রিমপং ছাড়াও পেনাল্টি থেকে স্কোরশিটে নাম লিখিয়েছেন এক্সেকুয়ের প্যালাকিওস ও ভিক্টর বোনিফেস।
ম্যাচ শেষে জাকা বলেছেন, ‘পুরো ম্যাচটা আমাদের নিয়ন্ত্রনে ছিল। আমরা অপরাজিত থাকতে চেয়েছি এবং আবারো সেটা প্রমান করেছি। বিশেষ কিছু অর্জনে আমরা সত্যিকার অর্থেই খুব কাছাকাছি পৌঁছে গেছি।’
বৃহস্পতিবার ইউরোপা লিগের দ্বিতীয় সেমিফাইনালে রোমার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আলোনসো ২১ বছর বয়সী মিডফিল্ডার ফ্লোরিয়ান রিটজকে কাল বিশ্রামে রেখেছিলেন। কিন্তু এতে লেভারকুসেনের আক্রমনভাগে কোন প্রভাব পড়েনি। দুর পাল্লার শটে জাকা গোলের সূচনা করেন। ১২ মিনিটে জাকার এই গোলে লিড নেয় লেভারকুসেন। ৩২ মিনিটে হুরো একিটিকের গোলে সমতায় ফিরে স্বাগতিক ফ্রাংকফুর্ট। একিটিকের এটি টানা তৃতীয় ম্যাচে তৃতীয় গোল। বিরতির ঠিক আগে শিকের হেডে লেভারকুসেন ব্যবধান দ্বিগুন করে। বিশ^কাপ জয়ী আর্জেন্টাইন তারকা পালাকিওস ৫৮ মিনিটে পেনাল্টি স্পট থেকে দলের হয়ে তৃতীয় গোলটি করেন। ম্যাচের শেষভাগেও গোলের ধারা বজায় ছিল। বদলী বেঞ্চ থেকে উঠে আসার মাত্র পাঁচ মিনিটের মধ্যে গোল পান ফ্রিমপং। এরপর ম্যাচ শেষের তিন মিনিট আগে পেনাল্টি আদায় করে নেন। স্পট কিক থেকে দলের হয়ে পঞ্চম গোলটি করেন বোনিফেস। এর মাধ্যমে গত ছয় বছওে ফ্রাংকফুর্টের মাঠে প্রথম জয় তুলে নিল লেভারকুসেন।
সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৪৮ ম্যাচে অপরাজিত থাকা লেভারকুসেন লিগের বাকি দুটি ম্যাচে পরাজয় এড়ানোর লক্ষ্যেই মাঠে নামবে। এর ফলে প্রথম দল হিসেবে বুন্দেসলিগায় অপরাজিত শিরোপা জয়ের কৃতিত্বও অর্জণ হবে।
ম্যাচ শেষে আলোনসো বলেছেন, ‘এটাই এখন মূল চ্যালেঞ্জ। তবে চ্যালেঞ্জটা বেশ বড়। মাত্র দুই ম্যাচ বাকি, আমরা যদি সেটা করতে পারি তবে সবকিছুই ভালভাবে সম্পন্ন হবে। আমরা যথাসাধ্য চেষ্টা করবো।’
ইউরোপা লিগে সেমিফাইনালে প্রথম লেগে আলোনসোর দল ২-০ গোলে জয়ী হয়েছিল। জার্মান কাপের ফাইনালেও তারা উন্নীত হয়েছে। সব মিলিয়ে এখনো ট্রেবল জয়েল স্বপ্ন টিকে রয়েছে লেভারকুসেনের।
রোববার দিনের শুরুতে ইউনিয়ন বার্লিনকে ৪-৩ গোলে পরাজিত করেছে বোখাম। মেইঞ্জ ১-১ গোলে হেইডেনহেইমের সাথে ড্র করেছে। এর ফলে ইউনিয়ন রেলিগেশনের প্লে-অফ স্পট থেকে আর মাত্র এক পয়েন্ট দুরে রয়েছে, হাতে রয়েছে আর দুটি ম্যাচ।
২০১৯ সালে প্রথমবারের মত বুন্দেসলিগায় উন্নীত হয়ে ইউনিয়ন বার্লিন গত মৌসুমে চতুর্থ স্থান লাভ করেছিল। ডিসেম্বরে রিয়াল মাদ্রিদের বিপক্ষে তারা চ্যাম্পিয়ন্স লিগেও খেলার সুযোগ পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৫৪:৩৩   ২৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ম্যানসিটির বড় জয়ের রাতে ১৭ বছর বয়সী ‘বিস্ময়বালকের’ স্বপ্নের অভিষেক
রাজনৈতিক প্রভাব মুক্ত করতে আবাহনী ও ধানমন্ডি মাঠ ক্রীড়া মন্ত্রণালয়ের হাতে
মায়ামিতে মেসির শততম গোল, জিতলেন শিরোপা
ইংলিশ লিগ কাপে আর্সেনাল-লিভারপুলের জয়
ইয়ামালকে ব্যালন ডি’অর জেতাতে মাঠে নেমেছে বার্সেলোনা
ম্যানচেস্টার ডার্বিতে হালান্ডের গোল নিয়ে ‘ভুল’ স্বীকার রেফারি সংস্থার
ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ
এমবাপ্পের জোড়া গোলে জিতল রিয়াল
সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেনের নতুন রানি রিবাকিনা
রায়ার বীরত্ব ও ১২১ সেকেন্ডের রূপকথায় শীর্ষে আর্সেনাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ