ইরানে পুরস্কারপ্রাপ্ত ফারিণের সিনেমা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইরানে পুরস্কারপ্রাপ্ত ফারিণের সিনেমা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি
সোমবার, ৬ মে ২০২৪



ইরানে পুরস্কারপ্রাপ্ত ফারিণের সিনেমা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি

র্তমানে তাসনিয়া ফারিণ ছোটপর্দা থেকে বড়পর্দায় তাক লাগিয়ে চলছেন দিনের পর দিন। দেশ থেকে বিদেশেও নাম রাখছেন ফারিণ। কিছুদিন আগে ইরানের ৪২তম ফজর চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছিল ফারিণ অভিনীত ‘ফাতিমা’ সিনেমার। এবার দেখা যাবে দেশে।

চলতি মাসের ২৪ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ফাতিমা’। গত শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে সিনেমা মুক্তির তারিখ ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিনেমার নির্মাতা ধ্রুব হাসান, অভিনয়শিল্পী তারিক আনাম খান, ইয়াশ রোহান, তাসনিয়া ফারিণ, সুজাত শিমুল প্রমুখ।

ফাতিমা ও সুবর্ণা নামের দুটি মেয়ের জার্নি নিয়েই তৈরি হয়েছে সিনেমাটি। চিত্রনাট্য লিখেছেন ধ্রুব হাসান ও আদনান হাবিব। শুটিং শুরু হয়েছিল ২০১৭ সালে। নাম ছিল ‘দাহকাল’। বিভিন্ন কারণে সে সময় কাজটি শেষ করতে পারেননি নির্মাতা। ২০২২ সালে আবার কাজ শুরু হয়। জানা গেছে, নামের সঙ্গে সিনেমার গল্পেও এসেছে পরিবর্তন।

চলতি বছরের শুরুর দিকে ইরানের ৪২তম ফজর চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছিল ধ্রুব হাসানের ‘ফাতিমা’ সিনেমার। উৎসবে ‘ইস্টার্ন ভিস্তা’ বিভাগে সেরা অভিনেত্রীর ক্রিস্টাল সিমোর্গ পুরস্কার পেয়েছেন ফারিণ। ফাতিমা দিয়েই ঢালিউডে অভিষেক হচ্ছে ফারিণের। এর আগে অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ দিয়ে গত বছর টালিউডে যাত্রা শুরু করেন ফারিণ। তাছাড়াও ফারিণ ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন।

বাংলাদেশ সময়: ১৬:০১:৪৮   ৩০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আন্তর্জাতিক শান্তি দিবস আজ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠানের প্রয়াণ
ডেঙ্গু প্রতিরোধে সব দপ্তরকে একসঙ্গে কাজ করার নির্দেশ ডিসির
আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সংস্কৃতি মন্ত্রীর
চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
জলবায়ু-সহনশীল, জ্বালানি-সুরক্ষিত ও টেকসই বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া গড়ে তোলার আহ্বান করেন স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ