টুঙ্গিপাড়ায় কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন

প্রথম পাতা » গোপালগঞ্জ » টুঙ্গিপাড়ায় কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন
সোমবার, ৬ মে ২০২৪



টুঙ্গিপাড়ায় কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মো. শেখ আব্দুল মালেক-শেখ আব্দুল মান্নান কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার দুপুরে ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে পাটগাতী দক্ষিণপাড়া গ্রামে নবনির্মিত এ কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টি বোর্ডের সভাপতি প্রফেসর ডা. সৈয়দ মোদাচ্ছের আলী।
গোপালগঞ্জ সিভিল সার্জন ডা. জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দিকী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের পরিচালক প্রফেসর ডাক্তার নাহিদ ফেরদৌসী ও সিবিএইচসি‘র লাইন ডিরেক্টর ডা. কাইয়ুুম তালুকদার।
শেখ আব্দুল মালেক-শেখ আব্দুল মান্নান কমিউনিটি ক্লিনিকের জন্য জমি দাতাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৫৬:০৪   ৩৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা
টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, জরিমানা
কোটালীপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
বছরের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে ৭.৫
মুকসুদপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
বাড়ির পাশে পুকুর থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ