মে মাসের টিসিবির পণ্য বিক্রির কার্যক্রমের উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » মে মাসের টিসিবির পণ্য বিক্রির কার্যক্রমের উদ্বোধন
মঙ্গলবার, ৭ মে ২০২৪



মে মাসের টিসিবির পণ্য বিক্রির কার্যক্রমের উদ্বোধন

সারা দেশে মে মাসের জন্য টিসিবির এক কোটি কার্ডধারী নিম্ন আয়ের মানুষের মধ্যে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

মঙ্গলবার (৭ মে) রাজধানীর বারিধারা পার্কে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে টিসিবির এই পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন হয়।

প্রত্যেক কার্ডধারী ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল, ৬০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল ও ১০০ টাকা লিটার দরে ২ লিটার সয়াবিন বা রাইসব্র্যান তেল কিনতে পারছেন। টিসিবির কার্ডধারীদের পণ্য কেনার তালিকায় চিনি ও পেঁয়াজের মতো পণ্যও থাকলেও এ দফায় এসব পণ্য বিক্রি করছে না টিসিবি।

টিসিবি জানিয়েছে, সিটি করপোরেশন ও জেলা-উপজেলা প্রশাসনের সহযোগিতায় নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী পরিবেশকরা টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম পরিচালনা করবেন। এ সময় নিজ নিজ এলাকার পরিবেশকদের দোকান বা নির্ধারিত স্থান থেকে পণ্য কিনতে পারবেন ফ্যামিলি কার্ডধারীরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। আরও উপস্থিত ছিলেন টিসিবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার আরিফুল হাসান, স্থানীয় সংসদ সদস্য ওয়াকিল উদ্দিন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেন।

বাংলাদেশ সময়: ১৫:২১:৩৮   ২৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
চলছে তালিকা যাচাই-বাছাই, বাদ যাবে অমুক্তিযোদ্ধাদের নাম
সরকারকে ঝামেলায় ফেলতে পতিত দোসররা অপচেষ্টা চালাচ্ছে
হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান কার্যক্রম পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত
বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম দ্রুত বাস্তবায়নে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলকে আহ্বান
শ্রমিকের অধিকার ও শোভন কাজ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : শ্রমমন্ত্রী
পার্বত্যমন্ত্রী সাচিং প্রুর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রসায়নে নোবেল জিতলেন হেনরি ও কেনসো
একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ