শিক্ষামন্ত্রীর সঙ্গে ব্রিটিশ মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিক্ষামন্ত্রীর সঙ্গে ব্রিটিশ মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
মঙ্গলবার, ৭ মে ২০২৪



শিক্ষামন্ত্রীর সঙ্গে ব্রিটিশ মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপির সঙ্গে বাংলাদেশে সফররত যুক্তরাজ্যের মিনিস্টার অব স্টেট মিজ এ্যানি মারিয়া ট্রেভেলিয়ন সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, ‘কারিগরি ও টেকনিক্যাল শিক্ষা ধারার ইউরোপ ও যুক্তরাজ্যের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে কার্যক্রম শুরু করতে চাইলে শিক্ষা মন্ত্রণালয় তাদের স্বাগত জানাবে এবং দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সমঝোতার মাধ্যমে যদি যৌথ কোনো কার্যক্রম চালাতে পারে সরকার তাতে সহযোগিতা করবে।’ পাশাপাশি কারিগরি ও ভোকেশনাল ক্ষেত্রে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে ব্রিটিশ মন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. ফরিদ উদ্দিন আহমদ, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার মিজ সারাহ কুক, ব্রিটিশ হাইকমিশনের অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট সেক্রেটারি মিজ মলি ডাউসন, বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনের হেড অব হিউম্যান ক্যাপিটাল টিম মিজ ফাহমিদা শবনম, ব্রিটিশ কাউন্সিলের ডাইরেক্টর প্রগ্রামস ডেভিড নক্স প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:২০:২৩   ৩৪১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


লিডসের কাছে হেরে জয়রথ থামল টটেনহামের
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পলাতক হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে ভাগ্য পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ দিন : বাণিজ্যমন্ত্রী
গণতন্ত্র ও দেশ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর
পার্বত্য অঞ্চলের কৃষকদের ভাগ্যোন্নয়নে কফি ও কাজুবাদাম চাষের অপার সম্ভাবনা রয়েছে - পার্বত্য মন্ত্রী
​সরিষাবাড়ীতে টিসিবির ডিলারদের বিরুদ্ধে নানা অনিয়ম, গুদাম ছাড়াই বিতরণ ও ওজনে কম দেওয়ার অভিযোগ
আলফাডাঙ্গায় বিএনপির উদ্যোগে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, রাজপথে বিশাল মিছিল
জাতীয় চেতনা ও দেশপ্রেম জাগ্রত করতে হবে নতুন প্রজন্মের মাঝে — প্রবীর কুমার বিশ্বাস
জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় একই পরিবারের তিন জনসহ নিহত ৪
মধুখালীতে জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস উদযাপন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ