রূপগঞ্জে আনসার আল ইসলামের সক্রিয় সদস্য গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে আনসার আল ইসলামের সক্রিয় সদস্য গ্রেপ্তার
বুধবার, ৮ মে ২০২৪



রূপগঞ্জে আনসার আল ইসলামের সক্রিয় সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন গোলাকান্দাইল এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলামের’ একজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

গ্রেপ্তারকৃতের নাম মো. মনির হোসেন শেখ (৩০)। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে উগ্রবাদী কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়।

বুধবার এটিইউয়ের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মাহফুজুল আলম রাসেল এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে রূপগঞ্জ থানাধীন গোলাকান্দাইলের দক্ষিণ গোলাকান্দাইল এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলামের’ সক্রিয় সদস্য মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উগ্রবাদী কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়।

এটিইউ বলছে, গত ২ মার্চ অভিযান পরিচালনা করে নারায়ণগ আড়াইহাজার ও ঢাকার আশুলিয়া থানা এলাকা থেকে ‘আনসার আল ইসলামের তিনজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করে এটিইউ। মামলায় গ্রেপ্তার আলী আকবর জনী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মো. মনির হোসেন শেখের সম্পৃক্ততার কথা উল্লেখ করেন। তিনি মনির হোসেনকে আনসার আল ইসলামের পক্ষে কাজ করার জন্য উদ্বুদ্ধ করেন।

পুলিশ সুপার মাহফুজুল আলম রাসেল আরও বলেন, গ্রেফতার মনির হোসেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য ও সমর্থক। সে ও তার অন্যান্য সহযোগিরা আনসার আল ইসলামের পক্ষে বিভিন্ন অপরাধমূলক কাজে একে অপরকে সাহায্য-সহায়তা করে আসছিলেন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৪১:০১   ৫৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


এমপিদের প্রতি প্রধানমন্ত্রীর কড়া বার্তা: অপকর্মে জড়ালে কোনো ছাড় দেওয়া হবে না
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
আজকের রাশিফল
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ