বাংলাদেশ-মিশর সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশ-মিশর সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক অনুষ্ঠিত
বুধবার, ৮ মে ২০২৪



বাংলাদেশ-মিশর সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ০৮ মে, ২০২৪ : বাংলাদেশ-মিশর সংসদীয় মৈত্রী গ্রুপের ১ম বৈঠক সভাপতি মো: নজরুল ইসলাম বাবু, এমপি’র সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে মৈত্রী গ্রুপের সদস্য কাজী কেরামত আলী এমপি, মো: মুজিবুল হক এমপি, মো: আবু জাহির এমপি এবং ফরিদুন্নাহার লাইলী এমপি অংশগ্রহণ করেন।

শুরুতে বাংলাদেশ-মিশর সংসদীয় মৈত্রীগ্রুপের সদস্যগণের পরিচিতি ও প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয় এবং মৈত্রীগ্রুপের কার্যক্রম সম্পর্কে সদস্যদের বৈঠকে ব্রিফ করা হয়।

বৈঠকে ওআইসি ও ন্যামে বাংলাদেশের সদস্যপদ প্রাপ্তিতে মিশরের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরা হয়। বাংলাদেশ ও মিশর উভয় দেশ ইসলামি ভাবাপন্ন হওয়ায় মৈত্রীগ্রুপের সদস্যগণ এসময় মিশরের বিভিন্ন ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন।

সভাপতি বলেন, দু’দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা স্ব স্ব দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে অবদান রাখবে।

বৈঠকে বাংলাদেশ ও মিশর- এই দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে উন্নয়ন বিষয়ক আলোচনা হয় এবং অর্থনৈতিক ও কারিগরি সহায়তা বৃদ্ধিতে সুপারিশ করা হয়।

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক, জাতীয় সংসদের আইপিএ ডিরেক্টরসহ পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:১৪:২০   ৩৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফতুল্লায় মেঘনা-যমুনা ডিপো ঘিরে চোরাই তেলের রামরাজত্ব: নেপথ্যে প্রভাবশালী চক্র, প্রশাসনের ভূমিকা রহস্যজনক
আল কোরআন ও আল হাদিস
নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয়
জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা
মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান
বিপজ্জনক রাসায়নিক ব্যবস্থাপনায় রটারডাম কনভেনশনে যুক্ত হচ্ছে বাংলাদেশ
জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে পর্যটন খাতে ১২০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা
প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে ঢাকার ২০ জোনে হচ্ছে বিশেষ কমিটি
তখন কেন জানি মনে হচ্ছিল সব কিছু শেষ হয়ে যাচ্ছে : রিজভী
নাটোরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ