স্মার্ট বাংলাদেশের ভিত্তি মানসম্মত প্রাথমিক শিক্ষা : রুমানা আলী এমপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্মার্ট বাংলাদেশের ভিত্তি মানসম্মত প্রাথমিক শিক্ষা : রুমানা আলী এমপি
বুধবার, ৮ মে ২০২৪



স্মার্ট  বাংলাদেশের ভিত্তি মানসম্মত প্রাথমিক শিক্ষা : রুমানা আলী এমপি

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী বলেছেন, একটি সমৃদ্ধ, উন্নত, বৈষম্যহীন স্মার্ট বাংলাদেশ গড়তে মানসম্মত প্রাথমিক শিক্ষার বিকল্প নেই। এ জন্য প্রয়োজন মানসম্মত শিক্ষক।

আজ বুধবার (৮ মে) ঢাকা পিটিআই মিলনায়তনে ঢাকা জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এ কথা বলেন।

রুমানা আলী বলেন, ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর আজকের শিশুদের গড়ে তোলার দায়িত্ব শিক্ষকদের।
তাই শিক্ষকদের মেধা, প্রজ্ঞা, জ্ঞান, অনুসন্ধিৎসায় বিচক্ষণ হতে হবে। এ জন্য বর্তমান সরকার শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণ প্রদান করছে।’

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন প্রাথমিক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মাহবুবুর রহমান, ড. উত্তম কুমার দাস প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:২৫:২৭   ২৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাজশাহী চিনিকল শ্রমিকদের তিন দফা দাবিতে আন্দোলন
সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
মধুখালীতে স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে যোগ দিলেন রাশেদ খাঁন
রাষ্ট্রপতির সঙ্গে নৌপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
ফরিদপুর চিনিকলে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
নারায়ণগঞ্জের সাংবাদিকতা, আইন ও নাগরিক আন্দোলনে মাহবুবুর রহমান মাসুমের অবদানের ৪ দশক
মেসিকে ছাড়াই দেশে ফিরেছে আর্জেন্টিনা: ছাদখোলা বাসে সংবর্ধনা
সাফ চ্যাম্পিয়নশিপের ভেন্যু ও সময় চূড়ান্ত
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া টেস্ট দলে ৩ তারকার প্রত্যাবর্তন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ