প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নামলেন প্যারাসুটে

প্রথম পাতা » আন্তর্জাতিক » প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নামলেন প্যারাসুটে
বৃহস্পতিবার, ৯ মে ২০২৪



প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নামলেন প্যারাসুটে

চট্টগ্রামে পতেঙ্গায় অবতরণের আগে দুর্ঘটনার কবলে পড়েছে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। এ সময় বিমানের পাইলট ও কো-পাইলট প্যারাশুট দিয়ে নিরপদে নেমে গেছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ মে) বেলা ১১টার দিকে পতেঙ্গায় কর্ণফুলী নদীর মোহনায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহত দুই পাইলটের নাম পরিচয় যায়নি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর জোনের উপকমিশনার শাকিলা সোলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরের অদূরে অবস্থিত বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিতে প্রশিক্ষণ শেষে নামার সময় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় জরুরি অবতরণের আগে বিমানটির চাকার নিচের অংশে আগুন ধরে যায়। পরে পতেঙ্গায় কর্ণফুলী নদীর মোহনায় বিমানটি অবতরণ করা হয়। এ সময় বিমানের পাইলট ও কো-পাইলট প্যারাশুট দিয়ে নিরপদে নেমে গেছেন।

তাদের উদ্ধার করে তাদের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান উপকমিশনার শাকিলা সোলতানা।

বাংলাদেশ সময়: ১৩:২২:২৯   ২৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প
মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩২ বাংলাদেশিসহ আটক ১০৮
নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি
মার্কিন-ইরান উত্তেজনায় তেলের দাম আরও বাড়ল
ইরানের বিরুদ্ধে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র
দেশের বাহিরেও আন্দোলনের ঢেউ জন্তর মন্তরে সকাল থেকেই বাড়ছে বিক্ষোভকারীদের ভিড়
যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে দিল্লি অভিমুখে কৃষকেরা, আবার বাধা সেই হরিয়ানায়
নরেন্দ্র মোদির পদত্যাগ দাবিতে বাসভবনের সামনে কংগ্রেস
চিলিতে ভারী বৃষ্টিতে ১০ জনের মৃত্যু, জরুরি অবস্থা ঘোষণা
নিউইয়র্কে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের ভাবনা মামদানির, ট্রাম্প বললেন ‘কোনোভাবেই না’

News 2 Narayanganj News Archive

আর্কাইভ