ইউরোপ-আমেরিকার চেয়ে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ভালো: পররাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইউরোপ-আমেরিকার চেয়ে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ভালো: পররাষ্ট্রমন্ত্রী
শুক্রবার, ১০ মে ২০২৪



ইউরোপ-আমেরিকার চেয়ে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ভালো: পররাষ্ট্রমন্ত্রী

অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ভালো আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। অনেক ক্ষেত্রে ইউরোপ-আমেরিকার চেয়েও সেটা ভালো বলেও উল্লেখ করেন তিনি।

শুক্রবার (১০ মে) বিকেলে রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশে মানবাধিকার নিয়ে প্রশ্ন কারা হলে মন্ত্রী বলেন, মানবাধিকার পরিস্থিতি কোথাও পারফেক্ট নেই। আমেরিকায় ফিলিস্তিনের পক্ষে আন্দোলনরত আড়াই হাজার ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। মানবাধিকার লঙ্ঘন হওয়ায় ইউরোপে বিক্ষোভ হচ্ছে।

‘তবে অনেক দেশের তুলনার বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ভালো আছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সেটা আরও ভালো হয়েছে। অথচ এখানে কেউ ধাওয়া খেলেও আমেরিকার বিবৃতি দেয়’, যোগ করেন তিনি।

উপজেলা নির্বাচন নিয়ে ড. হাছান মাহমুদ বলেন, ‘নির্বাচনে ৩৫ শতাংশের বেশি ভোট পড়েছে। যেভাবে বর্জনের ডাক দেয়া হয়েছে, তারপরও ভোটের এই হার আমি মনে করি সন্তোষজনক। কোনো সহিংসতা হয়নি। আশা করি, সামনের নির্বাচনগুলোতে ভোটারদের অংশগ্রহণ আরও বাড়বে।’

বাংলাদেশ সময়: ১৯:২১:৩১   ৩৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রায় হাজারো মানুষের অংশগ্রহণ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান
কুইক রেন্টালের দুর্নীতির অভিযোগ তদন্ত হওয়া উচিত : বিইআরসি চেয়ারম্যান
গাড়িচালক অন্যায় করেছিল, তাই তাকে জরিমানা করা হয়েছে : বিমানমন্ত্রী মিল্লাত
মধুখালীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত
সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে - স্বরাষ্ট্রমন্ত্রী
রূপগঞ্জে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ৪
‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি প্রকাশ পেয়েছে - চীফ হুইপ
বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার থাকতে হবে: ত্রাণমন্ত্রী দুলু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ