বিটিভির গুণগত মান উন্নয়নের পরামর্শ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিটিভির গুণগত মান উন্নয়নের পরামর্শ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬



বিটিভির গুণগত মান উন্নয়নের পরামর্শ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

যোগদানের প্রথম দিনেই তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন গত রাতে বাংলাদেশ টেলিভিশন পরিদর্শনে গিয়েছেন। এ সময় বিটিভির মহাপরিচালক মোঃ মাহবুবুল আলম তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। মন্ত্রী বিটিভিতে জাতির উদ্দেশে দেওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ সম্প্রচারের কার্যক্রম তদারকি করেন।

পরে বিটিভির কর্মকর্তাদের সাথে মন্ত্রী সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন। এসময় তিনি বাংলাদেশ টেলিভিশনের গুণগত মান উন্নয়নের পরামর্শ দেন এবং একই সাথে বিটিভিকে ঢেলে সাজানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। মন্ত্রী জহির উদ্দিন স্বপন জনগণের প্রত্যাশা পূরণে বিটিভির কর্মকর্তাদের আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সভায় বিটিভির মহাপরিচালক মন্ত্রীকে বিটিভির কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। মন্ত্রী এ সময় তাকে বিটিভির উন্নয়নে মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা প্রদানের বিষয়ে আশ্বস্ত করেন।

বাংলাদেশ সময়: ২৩:২১:৪১   ১৪১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দেশকে অস্থিতিশীল করার যেকোনো চেষ্টা জনগণ প্রতিরোধ করবে: এমরান সালেহ প্রিন্স
বিপথগামী যুবকদের আলোর পথে ফেরাতে হবে: ড. খন্দকার মারুফ
ভবিষ্যতে একই ভুলের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের
ফতুল্লায় শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, ঢামেকে প্রেরণ
মাদক-চুরি-ছিনতাই বন্ধের দাবিতে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন
ছিনতাই-চাঁদাবাজির আতঙ্ক থেকে মুক্তি চাই: সিরাজুল মামুন
সাইবার সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে সরকার : কেসিসি প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ