দিনাজপুর সীমান্তে সাপের বিষ উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » দিনাজপুর সীমান্তে সাপের বিষ উদ্ধার
শুক্রবার, ১০ মে ২০২৪



দিনাজপুর সীমান্তে সাপের বিষ উদ্ধার

জেলার বিরামপুর উপজেলার সীমান্তবর্তী গোবিন্দপুর এলাকা দিয়ে ভারতে পাচারকালে দুই কেজি ৪৭১ গ্রাম সাপের বিষ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শুক্রবার দুপুরে বিজিবি’র জয়পুরহাট ব্যাটালিয়ন’র অধিনায়ক লেঃ. কর্নেল মো. নাহিদ নেওয়াজ, মোবাইল ফোনে সাংবাদিকদের জানান- বেলা ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিরামপুর উপজেলার সীমান্তবর্তী গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে এই বিষ উদ্ধার করেছে ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আফিক হাসানের নেতৃত্বাধীন ঘাসুরিয়া বিওপি’র টহল কমান্ডার নায়েক মো. আসাদুজ্জামানসহ বিজিবির একটি বিশেষ টহল দল।
অভিযানে দুটি কাঁচের জারে রক্ষিত এক কেজি ২০৩ গ্রাম সাদা রঙের সাপের বিষ এবং এক কেজি ২৬৮ গ্রাম কালো রঙের সাপের বিষসহ মোট দুই কেজি ৪৭১ গ্রাম সাপের বিষ জব্দ করা হয়। জব্দকৃত সাপের বিষের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৯৬ লাখ ৫২ হাজার টাকা।
সূত্রটি জানায়, অভিযানকালে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা বিষগুলো ফেলে রেখেই পালিয়ে যায়।
এই ঘটনায় আজ শুক্রবার বিকেলে বিরামপুর থানায় অজ্ঞাত চোরাচালানীদের বিরুদ্ধে বিজিবি সদস্যদের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত বিষ জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে সংরক্ষণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১:২৩:৩৯   ৩৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ঠেকাতে প্রশাসন ও বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্তৃপক্ষের জরুরি সভা অনুষ্ঠিত
সদরপুরে অবৈধভাবে মাছ ধরার দায়ে দুই জেলের জেল ও জাল জব্দ
ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
শাকিরার লাইভ কনসার্ট দেখুন ঘরে বসে
পাকিস্তানের কাছে হেরে সোনা জয়ের স্বপ্ন শেষ বাংলাদেশের
ইথিওপিয়ায় তীব্র সংঘর্ষে নিহত ৫২, আহত ৭০০
ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
ফেনীর উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী
আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস
৪ গোলের জয় পেল মেসিবিহীন নতুন যুগের আর্জেন্টিনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ