জয় বাংলা ম্যারাথনের রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » জয় বাংলা ম্যারাথনের রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন
মঙ্গলবার, ১৪ মে ২০২৪



জয় বাংলা ম্যারাথনের রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জয় বাংলা ম্যারাথন-২০২৪’ হাফ ম্যারাথন। ৭ জুন ঐতিহাসিক ছয় দফা দিবসে বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিক্স এন্ড সাইক্লিং ক্লাবের আয়োজনে এ প্রতিযোগিত অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৪ মে) ডিএমপি মিডিয়া সেন্টারে ম্যারাথনের রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এক হাজার টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে ১৬ বছরের বেশি বাংলাদেশি যেকোনো নাগরিক হাফ ম্যারাথন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, মোট চারটি ক্যাটাগরিতে ৫ হাজার প্রতিযোগী অংশগ্রহণের সুযোগ পাবেন। আন্তর্জাতিক ম্যারাথনের সব নিয়ম মেনেই আয়োজন করা হচ্ছে প্রতিযোগিতাটি।

পিবিআই প্রধান বলেন, ‘বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিক্স ও সাইক্লিং ক্লাব প্রতি বছর ঢাকা জেলা পুলিশ লাইনস, মিল ব্যারাক, গেন্ডারিয়া, ঢাকায় ৪০০ থেকে ৮০০ মিটার দৌড়সহ কয়েকটি ইভেন্টের আয়োজন করে, যার অংশগ্রহণকারী ছিলেন পুলিশ সদস্যরা। আমরা বৃহৎ পরিসরে সাইক্লিং অথবা ম্যারাথন আয়োজনের সম্ভাব্যতা যাচাই করতে একাধিক মিটিং করি এবং কমিটি গঠন করি। ম্যারাথন আয়োজন চ্যালেঞ্জিং হলেও আমরা এর বাস্তবায়নে অনেকদূর এগিয়েছি। সবার সহযোগিতায় এ মেগা ইভেন্টে বাস্তবায়ন করতে পারব বলে আমরা বিশ্বাস করি।’

বাংলাদেশ সময়: ১৪:৪৫:২৫   ৩২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, বিদ্যা বালান কি থাকছেন নতুন সিনেমায়?
এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংকের অনুদান
দুর্গোৎসবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এসপি হাবিব
দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক থাকার আহ্বান এমপি দিপু ভূঁইয়ার
হিন্দু সম্প্রদায়ের প্রতি অবিচার হলে বিএনপি ও সরকার ব্যবস্থা নেবে: সাখাওয়াত
আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ড নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ইউএনওর সংবাদ সম্মেলন
সেন্টমার্টিন ভ্রমনের সময়সীমা পুনর্বিবেচনা করা হবে - পরিবেশমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ