প্রবাসীদের জন্য উপজেলা মাইগ্রেশন কো-অর্ডিনেশন কমিটি হচ্ছে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রবাসীদের জন্য উপজেলা মাইগ্রেশন কো-অর্ডিনেশন কমিটি হচ্ছে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
মঙ্গলবার, ১৪ মে ২০২৪



প্রবাসীদের জন্য উপজেলা মাইগ্রেশন কো-অর্ডিনেশন কমিটি হচ্ছে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেন, অভিবাসন প্রত্যাশীদের সাথে রিক্রুটিং এজেন্সির মেলবন্ধন হিসেবে স্থানীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের সমন্বয়ে উপজেলা পর্যায়ে গঠিত হচ্ছে “উপজেলা মাইগ্রেশন কো-অর্ডিনেসন কমিটি”।

আজ মঙ্গলবার (১৪ মে) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতায় দক্ষ জনশক্তি রপ্তানি ও রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি বিষয়ক পর্যালোচনা সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি সংক্রান্ত সভায় তিনি এসব কথা বলেন।
সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ রুহুল আমিন,জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর। বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এর ব্যবস্থাপনা পরিচালক ড মল্লিক আনোয়ার হোসেন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মোঃ হামিদুর রহমান, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবুর রহমান সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয় উপজেলা মাইগ্রেশন কোর-অর্ডিনেসন কমিটি অভিবাসন বিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং সক্ষমতা উন্নয়নের পদক্ষেপ গ্রহণ, প্রতারিত কর্মীদের প্রতিকার প্রদান এবং প্রত্যাগত কর্মীদের পুনঃ একত্রীকরনে সহায়তা করা, অভিবাসন সংক্রান্ত সেবা প্রাপ্তি/প্রদানে সেবা গ্রহীতা ও সেবা প্রদানকারী মধ্যে বিদ্যমান গ্যাপ চিহ্নিত করে তা উত্তরণে পরামর্শ প্রদান, স্থানীয় প্রতিষ্ঠান, সেবা দানকারী সংস্থা, উপকারভোগীদের তথ্য প্রাপ্তিতে প্ল্যাটফর্ম হিসেবে কাজ করা করবে।

বাংলাদেশ সময়: ১৯:২৫:২১   ২৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


যারা সারের সংকট তৈরি করছে, তাদের পুলিশ খুঁজছে: কৃষিমন্ত্রী
নিষিদ্ধ আ. লীগকে ফেরাতে জামায়াত-এনসিপি লংমার্চের ঘোষণা দিয়েছে: রাশেদ খাঁন
দেশের দুর্দশা-দুর্দিনে বিএনপিই দেশ ও জাতির পথের দিশা : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
ঐতিহ্যবাহী কান্তনগর মন্দির পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত
চীনের ঝুঁকির মধ্যে ভারতে বিনিয়োগ বাড়াচ্ছে জাপান
সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী
আমরা কারও পাতানো ফাঁদে পা বাড়াবো না : গয়েশ্বর চন্দ্র
ঐক্যবদ্ধ থেকে বিএনপি’র আদর্শ বাস্তবায়নে নেতা-কর্মীদের প্রতি খাদ্যমন্ত্রীর আহ্বান
বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে : মৎস্য প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ