শ্রমিকরা ঈদের বেতন-বোনাস কবে পাবেন, জানালেন শ্রম প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » শ্রমিকরা ঈদের বেতন-বোনাস কবে পাবেন, জানালেন শ্রম প্রতিমন্ত্রী
বুধবার, ১৫ মে ২০২৪



শ্রমিকরা ঈদের বেতন-বোনাস কবে পাবেন, জানালেন শ্রম প্রতিমন্ত্রী

ঈদুল আজহার সরকারি ছুটির আগেই গার্মেন্টসসহ সব সেক্টরের শ্রমিকদের উৎসব ভাতাসহ বেতন পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী।

বুধবার (১৫ মে) শ্রম ভবনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আরএমজি সেক্টর সংক্রান্ত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ সভা শেষে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, শ্রমিকদের ঈদের ছুটি যাতে দীর্ঘ ও স্বস্তিদায়ক হয়, এ বিষয়ে মালিক ও শ্রমিকের মধ্যে আলোচনা ও সম্মতির ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হবে। ঈদের আগে কোনো শ্রমিক ছাঁটাই বা কারখানাগুলো লে-অফ করতে পারবে না।

নজরুল ইসলাম বলেন, সরকার, শ্রমিক ও মালিকপক্ষের সম্মিলিত প্রচেষ্টায় শ্রমিক সংকট নিরসন সম্ভব হয়েছে। রেশনিং ব্যবস্থা চালুর ব্যাপারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব হোসেন, অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর হোসেন, শ্রম অধিদফতরের মহাপরিচাল মো. তরিকুল আলম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক মো. আবদুর রহিম খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:০৪:৫০   ২৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চট্টগ্রামে পাহাড় ধসে ১৩ জন নিহত
টানা বৃষ্টিতে জলমগ্ন ঢাকা, চরম ভোগান্তিতে নগরবাসী
চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী
ইসরায়েলে সাধারণ নির্বাচন অক্টোবরে, বড় পরীক্ষার মুখে নেতানিয়াহু
গৌরনদীতে বৃক্ষরোপণ করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর বরিশাল যাত্রা : শুভেচ্ছা জানালেন ফরিদপুরের হাজারো নেতাকর্মী
বেলিংহ্যাম ইংল্যান্ডের সর্বকালের সেরা ফুটবলার হতে পারেন, বিশ্বাস লিনেকারের
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৩ পরিবারের মাঝে চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ