জেন্ডার বাজেট শুধু প্রণয়ন করলে চলবে না বাস্তবায়ন করতে হবে : অর্থ প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » জেন্ডার বাজেট শুধু প্রণয়ন করলে চলবে না বাস্তবায়ন করতে হবে : অর্থ প্রতিমন্ত্রী
বুধবার, ১৫ মে ২০২৪



জেন্ডার বাজেট শুধু প্রণয়ন করলে চলবে না বাস্তবায়ন করতে হবে : অর্থ প্রতিমন্ত্রী

অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মানের ক্ষেত্রে জেন্ডার বাজেটের বিশেষ ভূমিকা রয়েছে। তবে জেন্ডার বাজেট শুধু প্রণয়ন করলে চলবে না, এর কার্যকর বাস্তবায়ন করতে হবে।
বুধবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের মাল্টিপারপাস হলে জেন্ডার বাজেট প্রতিবেদন ২০২৪-২৫ প্রণয়ন বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারক, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের বিপুল সংখ্যক নারী জনগোষ্ঠি অনানুষ্ঠানিক খাতে কর্মরত রয়েছেন। ফলে অর্থনীতিতে তাঁদের যে অবদান তাঁর সঠিক হিসাব আমরা করতে পারছি না। এসব নারী জনগোষ্ঠিকে আনুষ্ঠানিক খাতের হিসাবে নিয়ে আসার প্রয়োজন।
ওয়াসিকা আয়শা খান আরও বলেন, জেন্ডার বাজেট প্রণয়ন এবং তাঁর কার্যকর বাস্তবায়নের মাধ্যমে বৈষম্য নিরসন সম্ভব। তিনি বলেন, টেকসই উন্নয়নের সঙ্গে তাল মেলানোর জন্য নারীদের ক্ষমতায়ন জরুরি। তাই আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার নারীর ক্ষমতায়নকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে।
তিনি বলেন, এখনও নারীরা কর্মক্ষেত্র বা অর্থনৈতিকভাবে যেসব জায়গায় পিছিয়ে তাঁদেরকে সেখানে এগিয়ে নিতে জেন্ডার বাজেট বিশেষ অবদান রাখতে পারে।
প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের বাজেটে নারীদের উন্নয়নে যথেষ্ট বরাদ্দ রেখেছিলেন। তিনি জানতেন দেশকে আর্থিকভাবে এগিয়ে নিতে নারীদের উন্নয়ন জরুরি।
সভাপতির বক্তব্যে অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার বলেন, প্রধানমন্ত্রী রাষ্ট্র ও সমাজ সর্বত্র নারীদের সম্মানজনক জায়গায় আসীন করেছেন। তাঁদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করেছেন। তবে এখনও কিছু মানুষ দারিদ্রসীমার নিচে রয়ে গেছেন। এদের জন্য সরকার মা ও শিশু সহায়তা প্রদান করছে।
আগামী অর্থবছরের বাজেটে নারী ও শিশু সহায়তার উপকারভোগির সংখ্যা ২ লাখ বৃদ্ধি করে ১৫ লাখে উন্নীত করা হচ্ছে বলে তিনি জানান।
কর্মশালায় ৪৪টি মন্ত্রণালয় বা বিভাগের কর্মকর্তারা অংশগ্রহন করেন।

বাংলাদেশ সময়: ২১:৪৬:০৪   ৪১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আগামী বছর সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং চালু হবে
জাতীয় দলের হয়েও ৩৫০ রান করতে চান হৃদয়
‘নতুন পে-স্কেল ব্যয়বহুল সিদ্ধান্ত নয়, ক্রয়ক্ষমতা রক্ষার উদ্যোগ’: উপদেষ্টা তিতুমীর
নিরাপত্তার দাবিতে ঢাকা-জামালপুর রুটে বাস চলাচল বন্ধ, শ্রমিকদের কর্মবিরতি
কৃষক কার্ড: মাঠের মানুষের হাতে মর্যাদার নতুন ঠিকানা
ত্রয়োদশ জাতীয় সংসদের স্থায়ী কমিটির সচিবদের সাথে আইপিইউ প্রতিনিধির বৈঠক অনুষ্ঠিত
চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
মর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ : চিফ হুইপ
সাংবাদিক কাজিম রেজার প্রয়াণে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের গভীর শোক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ