মেহেরপুরে সরকারিভাবে ধান চাল ক্রয়ের উদ্বোধন

প্রথম পাতা » খুলনা » মেহেরপুরে সরকারিভাবে ধান চাল ক্রয়ের উদ্বোধন
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪



মেহেরপুরে সরকারিভাবে ধান চাল ক্রয়ের উদ্বোধন

জেলায় আজ অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান ২০২৪ উদ্বোধন করা হয়েছে। ‘সরকারি গুদামে কৃষকের ধান, বাঁচবে কৃষক বাঁচবে প্রাণ। কৃষক এখন অনেক খুশি, ধানের দাম পাচ্ছে বেশি’ এ স্লোগানে আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে সদর উপজেলা খাদ্য গোডাউনে আনুষ্ঠানিক ভাবে ধান, চাল ক্রয়ের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শামীম হাসান।
মেহেরপুর জেলা খাদ্য বিভাগ অয়োজিত ধান, চাল, গম ক্রয়ের উদ্বোধন অনুষ্টানে সভাপতিত্ব করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক এম এম ইকবাল হোসেন। সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) দেবদূত রায়ের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদার, উপজেলা নির্বাহী অফিসার ডা. কাজী নাজীব হাসান, জেলা নিরাপদ খাদ্য অফিসার রিয়াজ মাহমুদ, কৃষক আবুল কালাম আজাদ, খুশি রাইচ মিলের সত্বাধিকারী আজিরুল ইসলাম প্রমুখ।
জেলা খাদ্য নিয়ন্ত্রক এম এম ইকবাল হোসেন জানান- জেলায় ৪৫ টাকা কেজি দরে ১৬০১ মেট্রিক টন চাল, ৩২ টাকা কেজি দরে ১৮১২ মেট্রিক টন ধান, ৩৪ টাকা কেজি দরে ২২২০ মেট্রিক টন গম সংগ্রহের কার্যক্রম চলবে ৩১ আগস্ট পর্যন্ত। উদ্বোধন অনুষ্ঠানে আমঝুপি খাদ্য গোডাউন কর্মকর্তা রেবেনা পারভিনসহ কৃষক ও চালকল মালিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৪৫:৪৯   ৩৩৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


আমির হামজার নারীঘটিত ব্যাপার জামায়াত আমিরও জানেন: রাশেদ খান
খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখা সম্ভব : জেলা প্রশাসক
ভূমি অফিসে অতিরিক্ত অর্থ আদায় বন্ধের নির্দেশ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের
মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে গড়ে উঠবে নতুন অর্থনৈতিক হাব
নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ডান্স পরিবেশন
শিল্পকারখানায় নাশকতার চেষ্টা হলে ২০২৪ সালের মতো জবাব দেবে জনগণ: প্রধানমন্ত্রী
মোংলা বন্দরে দুই কনটেইনার জেটি নির্মাণে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর
বাগেরহাটে খান জাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
লংমার্চ থেকে জামায়াত আমিরের হুংকার
ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত: রাশেদ খাঁন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ