ধানমন্ডি ৩২ নম্বরে মিলাদ পড়তে দেয়নি জিয়াউর রহমান: প্রধানমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ধানমন্ডি ৩২ নম্বরে মিলাদ পড়তে দেয়নি জিয়াউর রহমান: প্রধানমন্ত্রী
শুক্রবার, ১৭ মে ২০২৪



ধানমন্ডি ৩২ নম্বরে মিলাদ পড়তে দেয়নি জিয়াউর রহমান: প্রধানমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার পর তাদের দুবোনকে দেশে আসতে দেো হয়নি। শুধুমাত্র দেশের মানুষের কথা ভেবে সব বাধা উপেক্ষা করে তিনি ফিরে এসেছেন বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দুঃখ প্রকাশ করে আরও বলেন, ‘ওইদিন ধানমন্ডি ৩২ নম্বরে আমাদের ঢুকতে দেয়নি জিয়াউর রহমান; মিলাদ পড়তেও দেয়নি।’

স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শুক্রবার (১৭ মে) সকালে গণভবনে শুভেচ্ছা জানাতে গেলে দলের নেতাদের উদ্দেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘সব থেকে বড় কথা হলো আমি যখন যাই, তখন কামাল, জামাল, রাসেল — সবাই এয়ারপোর্টে ছিল। আর আমি যখন ফিরে আসলাম তখন ওরা কেউ নেই। এয়ারপোর্টে হাজার হাজার মানুষ আমাকে নিতে এসেছিল। ৩২ নম্বরে আমরা মিলাদ করতে চাইলাম। কিন্তু জিয়াউর রহমান ঢুকতে দেয়নি।’

তিনি বলেন, ‘উল্টো বলেছে, গাড়ি দিবে, বাড়ি দিবে। আমি বলেছি, আমি কিছুই নিবো না। খুনির কাছ থেকে আমি কিছু নিতে পারি না।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি যখন দিল্লিতে ছিলাম, তখন জিয়াউর রহমান দেখা করতে চেয়েছিল, আমরা দেখা করিনি। লন্ডনে থাকার সময়ও জিয়াউর রহমান দেখা করতে চেয়েছিল, আমরা দেখা করিনি। আর যখন আমি আসলাম, তখন আমাকে ৩২ নম্বরে ঢুকতে দিলো না।’

দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানোর প্রত্যয় নিয়ে দেশে ফিরেছিলাম জানিয়ে তিনি বলেন, ‘আমি যখন ফিরে আসলাম তখনও জানতাম না কই থাকবো, কই খাবো। কিন্তু আমার সাথে আওয়ামী লীগের হাজার হাজার মানুষ ছিল। তারাই আমার শক্তি ছিল। একটা প্রত্যয় নিয়ে এসেছিলাম, আমার আব্বা সারা জীবন কষ্ট করেছে। আওয়ামী লীগের অগণিত নেতাকর্মীরা জেল খেটেছে, কষ্ট করেছে। জাতির পিতার স্বপ্ন পূরণ হয়নি। উল্টো মানুষের অবস্থা আরও খারাপ হয়েছে। তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাবো — মাথায় কেবল এ চিন্তাটাই ছিল।’

শেখ হাসিনা বলেন, ‘আজকে শেখ মুজিব নেই। কিন্তু এটুকু বলতে পারি তিনি যে আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন করেছিলেন, তার কিছুটা হলেও আমরা পূরণ করতে পেরেছি। আমার সব শক্তি-সাহস আমি আমার মা-বাবার কাছ থেকে পেয়েছি। যতোদিন বেঁচে থাকবো ততোদিন এ দেশের মানুষের জন্য কাজ করে যাবো। এ মানুষগুলোই এখন আমার শক্তি।’

বাংলাদেশ সময়: ১৪:২৮:১৭   ৩২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নগরকান্দায় সামাজিক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত
আলফাডাঙ্গায় হত্যাকান্ডের পর প্রতিপক্ষের বাড়িতে ধ্বংসযজ্ঞ, লুটপাটে আতঙ্কে জনশূন্য গ্রাম
না:গঞ্জসহ ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে: ক্রীড়া প্রতিমন্ত্রী
ফরিদপুরের চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
কালকিনিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, শতভাগ বৃত্তি অর্জনে এলাকায় আনন্দোচ্ছ্বাস
বরিশালের পথে কালকিনির ভূরঘাটায় জামায়াত আমীরের সংক্ষিপ্ত পথসভা
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন
সমন্বিত উদ্যোগে বন্যা দুর্গতদের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল
‘নজরুল ভিলেজ’-এর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী
শেরপুর পৌরসভার উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ