চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের হাতে ২ বাংলাদেশি আটক

প্রথম পাতা » খুলনা » চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের হাতে ২ বাংলাদেশি আটক
শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬



চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের হাতে ২ বাংলাদেশি আটক

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তর থেকে দুই বাংলাদেশি মাদক কারবারিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে জীবননগর উপজেলার মাধবখালী সীমান্তের বিপরীতে ভারতের অভ্যন্তরে হেন্তের বিল এলাকা থেকে তাদের আটক করেন বিএসএফের মাটিয়ারি ক্যাম্পের সদস্যরা।

আটকরা হলেন: জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের ফকিরপাড়ার সন্তোর ছেলে রকো হোসেন (৩০) এবং একই গ্রামের মসজিদপাড়ার খোদারবক্সের ছেলে রাশিদুল দুলি (৩৩)।

স্থানীয়রা জানান, রকো ও দুলি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। তারা সীমান্তরক্ষী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কাঁটাতার ভেদ করে নিয়মিত ভারত থেকে মাদক আনতেন। শনিবার ভোরে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে মাদক নিয়ে দেশে ফেরার পথে বিএসএফ তাদের আটক করে।

বিষয়টি নিশ্চিত করে মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম বলেন, ‘দুই যুবক বাংলাদেশের শূন্যরেখা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে ৫০ গজ ভেতরে ঢুকে মাদক আনতে গেলে বিএসএফের হাতে আটক হন। বিএসএফের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানা গেছে। আটক ব্যক্তিদের ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

বাংলাদেশ সময়: ১৬:৫৮:৩৬   ১৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে : আইনমন্ত্রী
স্বর্ণ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে সরকারের নীতিগত সহযোগিতার প্রশংসা বাজুসের
বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে : খুলনা বিভাগীয় কমিশনার
সারাদেশে সমভাবে উন্নয়ন হচ্ছে : জ্বালানি প্রতিমন্ত্রী
আ. লীগের রাজনীতি দাফন হয়েছে দিল্লিতে : রাশেদ খান
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ
খুলনায় পরিবেশ সুরক্ষা ও বাল্য বিবাহমুক্ত সমাজ গঠনে আলোচনা
দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
গুজব রোধে নৈতিক শিক্ষার প্রসার জরুরি: প্রতিমন্ত্রী অমিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ