উগ্রবাদীরা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে : সালাহউদ্দিন টুকু

প্রথম পাতা » ছবি গ্যালারী » উগ্রবাদীরা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে : সালাহউদ্দিন টুকু
শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬



উগ্রবাদীরা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে : সালাহউদ্দিন টুকু

বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, ‘নির্বাচনের আগ মুহূর্তে উগ্রবাদী শক্তি বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। দেশের মানুষের নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির কোনো বিকল্প নেই। একটি উগ্রবাদী শক্তি বিভিন্নভাবে নির্বাচন বানচালের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। এখন তারা নির্বাচনকে বিতর্কিত করতে এবং বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে।
এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে টাঙ্গাইলের সাকরাইল বকুলতলা বেলতা বাঙ্গাবাড়ী বিন্যাফৈর মহাশ্মশানঘাট নাটমন্দির প্রাঙ্গণে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

টুকু বলেন, ‘দেশ গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কিছু নেই, সবাই বাংলাদেশি।
এই দেশে অন্যায়ভাবে কেউ নির্যাতনের শিকার হবে না ইনশাআল্লাহ। আমরা সবাইকে নিয়ে পথ চলতে চাই।’

তিনি বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যোগ্য নেতৃত্বকে নির্বাচিত করতে হবে।
সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ করছি।’

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্যামল হোড়, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংস্কৃতিক সম্পাদক সাইদুর রহমান সাঈদ সোহরাব এবং টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু প্রমুখ। এ সময় স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:১৫:৩৯   ১১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন
সমন্বিত উদ্যোগে বন্যা দুর্গতদের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল
‘নজরুল ভিলেজ’-এর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী
শেরপুর পৌরসভার উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি
দক্ষ মানবসম্পদ গঠনে স্কিল আইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: ডেপুটি স্পিকার
১০৪তম আন্তর্জাতিক সমবায় দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা ও চারাগাছ বিতরণ
চীনের সঙ্গে জিও পলিটিকাল ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে : মির্জা ফখরুল
ভূ-রাজনীতি নয়, অর্থনীতিই বাংলাদেশের বৈদেশিক নীতির মূল ভিত্তি : তথ্যমন্ত্রী
ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
পুঁজিবাজারে রোডশোর প্রয়োজন নেই, ব্রোকারেজ হাউজে নিয়মিত অডিট হবে: বিএসইসি চেয়ারম্যান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ