সরিষাবাড়ীতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ
সোমবার, ২০ মে ২০২৪



সরিষাবাড়ীতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে ২০২৩-২৪ অর্থ বছরে “ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প” এর আওতায় নির্বাচিত জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থানের জন্য গরু বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

রোববার(২০ মে) দুপুরে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ১৮জন জেলেদের মাঝে এ বকনা বাছুর বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য প্রিন্সিপাল আব্দুর রশিদ এমপি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, জেলা মৎস্য অফিসার এস, এম, খালেকুজ্জামান, প্রাণী সম্পদ কর্মকর্তা পলাশ কান্তি দত্ত, থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান,পৌর আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান সহ রাজনৈতিক ও সামাজিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে গরু বকনা বাছুরগুলো বিক্রি না করে সংসারের আয় উন্নতির জন্য পালাপোষ করার আহ্বান জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ২২:৫৮:২২   ৫৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দুর্গাপূজায় ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান এলজিআরডি মন্ত্রীর
পুলিশের বিশেষ অভিযানে ৭৭ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার
দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় এসআরবি-১১
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ‌ আহত ৩
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা সুনামের সঙ্গে কর্মক্ষেত্রে অবদান রাখছে : ভূমিমন্ত্রী
যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বছরে বাড়ল ৭০ শতাংশের বেশি
নিজেদের ব্যর্থতা আড়াল করতে রাজপথে নাটক করেছে বিরোধী দল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ