স্বনির্ভর অর্থনীতির দেশ গড়তে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী - ডেপুটি স্পীকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্বনির্ভর অর্থনীতির দেশ গড়তে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী - ডেপুটি স্পীকার
বুধবার, ২২ মে ২০২৪



স্বনির্ভর অর্থনীতির দেশ গড়তে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী - ডেপুটি স্পীকার

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু, এমপি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার দর্শন বাস্তবায়নের মাধ্যমে স্বনির্ভর অর্থনীতির দেশ গড়তে নিরলস কাজ করে যাচ্ছেন।

আজ (বুধবার) রাজধানীর বাংলামোটরস্থ বিশ্ব সাহিত্য কেন্দ্রে উন্নয়ন সমন্বয়ের উদ্যোগে মাননীয় সংসদ সদস্যসহ অন্যান্য অংশীজনের বাজেট বিশ্লেষণে সহযোগিতার জন্য ‘আমাদের সংসদ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পীকার এ কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ সানজিদা খানম এমপি, বিরোধী দলীয় উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ এমপি ও রাশেদ খান মেনন এমপি অংশগ্রহণ করেন।

ডেপুটি স্পীকার বলেন, বর্তমান সরকার উৎপাদন বাড়াতে প্রতি ইঞ্চি জমিকে কাজে লাগানোর পরিকল্পনা গ্রহণ করেছে। বাংলাদেশের বাজেট কিভাবে আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা যায় তা নিয়ে গবেষণা করতে হবে। গঠণমূলক সমালোচনাকে আমরা সবসময়ই স্বাগত জানাই।

মোঃ শামসুল হক টুকু বলেন, প্রত্যেক অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়ন থেকে শুরু করে বাস্তবায়নের প্রতিটি ধাপ কতটা দক্ষ ও কার্যকরভাবে বাস্তবায়ন করা হলো তার ওপর জনগণের জীবন মান ও তাদের অর্থনৈতিক বিকাশ নির্ভর করে। তাই জাতীয় বাজেট প্রক্রিয়ায় জনপ্রতিনিধিসহ সকল পর্যায়ের নাগরিকদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা একান্ত জরুরি।

তিনি আরও বলেন, বাজেটকে অংশগ্রহণমূলক করার কাজে নাগরিক সমাজকেই জোরালো ভূমিকা রাখতে হবে।

উন্নয়ন সমন্বয়ের সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানটির হেড অফ প্রোগ্রামস শাহীন উল আলমের সঞ্চালনায় আব্দুল্লাহ নাদভী নিবন্ধ উপস্থাপন করেন। এছাড়া ব্যাংক এশিয়া ও উন্নয়ন সম্বয়ের কর্মকর্তাগণ, অর্থনীতিবীদ, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৩৯:৪৩   ৩৯৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
খুলনায় বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার
নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট
নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান সংস্কৃতি প্রতিমন্ত্রীর
স্যানিটেশন ও নিরাপদ পানির ব্যবস্থায় সার্কের ৭ দেশে বাংলাদেশ এগিয়ে : এলজিআরডি প্রতিমন্ত্রী
সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত
সরকারি ক্রয়, ভ্যাট ও সৌরবিদ্যুৎ নিয়ে তিনটি অধ্যাদেশ সংসদে উত্থাপন
নারী ও প্রতিবন্ধীদের ক্রীড়া সুযোগ বাড়াবে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ