বরেন্দ্র অঞ্চলে সেচ ব্যবস্থাপনার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় নেপাল

প্রথম পাতা » ছবি গ্যালারী » বরেন্দ্র অঞ্চলে সেচ ব্যবস্থাপনার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় নেপাল
বুধবার, ২২ মে ২০২৪



বরেন্দ্র অঞ্চলে সেচ ব্যবস্থাপনার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় নেপাল

ইন্দোনেশিয়ার পর্যটন শহর বালিতে চলমান ১০ম ওয়ার্ল্ড ওয়াটার ফোরামের সাইডলাইনে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ এবং নেপালের বিদ্যুৎ, পানিসম্পদ ও সেচমন্ত্রী শক্তি বাহাদুর বাসনেত এর মধ্যে বৈঠক হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (২১ মে) বিকেলে অনুষ্ঠিত এ দ্বি-পাক্ষিক বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. তারিকুল ইসলাম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর এবং কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ এবং নেপালের মধ্যে কৃষি খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় নেপালের মন্ত্রী বাংলাদেশের বরেন্দ্র অঞ্চলে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) প্রি-পেইড মিটারের মাধ্যমে সেচ ব্যবস্থাপনা ও ডিজিটাল পদ্ধতিতে সেচ প্রযুক্তির প্রশংসা করেন এবং এ প্রযুক্তিটি নেপালের কৃষিক্ষেত্রে ব্যবহারের জন্য বাংলাদেশের সহযোগিতা কামনা করেন।

তিনি জানান, নেপালের একটি প্রতিনিধিদল সম্প্রতি বরেন্দ্র অঞ্চলে সরেজমিনে প্রযুক্তিটি পরিদর্শন করেছে।

নেপালে জলবিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশের বিনিয়োগ কামনা করেন নেপালের বিদ্যুৎ, পানিসম্পদ ও সেচমন্ত্রী শক্তি বাহাদুর বাসনেত এবং ৫০০ মেগাওয়াট জলবিদ্যুৎ বাংলাদেশে রপ্তানি করা হবে বলেও জানান তিনি।

এসব বিষয়ে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান কৃষিমন্ত্রী ড. আব্দুস শহীদ।

বাংলাদেশ সময়: ১৬:৪৬:৪১   ৩২১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সোনালি আমন ধান ঘরে তোলার অপেক্ষায় মাঠজুড়ে ব্যস্ত কৃষক
তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৪ সেনার
সুস্থভাবে বেঁচে থাকতে কবিতা আবৃত্তি ও নাট্যচর্চার বিকল্প নেই
টানা ১২তম জয়ের দেখা পেল স্পেন
জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : মীর হেলাল
জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ ও পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিতের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর
ঢাকার চারপাশের বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা চালুর উদ্যোগ গ্রহণ করেছে সরকার: নৌপরিবহন মন্ত্রী
বিভাগীয় শহরগুলোতে ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি স্থাপন করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
সার বিতরণে অনিয়ম করলে কোনো ছাড় নেই: প্রতিমন্ত্রী অমিত
সচিবালয়ের কোনো কর্মকর্তা ডিসেম্বরে হাসিনা ফেরার অপেক্ষায় কিনা—জানতে চান মন্ত্রিপরিষদ সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ