ফরিদপুরে ডিমের বাজারে ভোক্তার অভিযান, জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে ডিমের বাজারে ভোক্তার অভিযান, জরিমানা
বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪



ফরিদপুরে ডিমের বাজারে ভোক্তার অভিযান, জরিমানা

সম্প্রতি অস্থির হয়ে ওঠা ডিমের বাজারে দাম সহনীয় পর্যায়ে ফিরিয়ে আনতে ফরিদপুরের বিভিন্ন বাজারের আড়তে অভিযান পরিচালনা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৩ মে) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের বিভিন্ন ডিমের ডিলার-গোডাউনে অভিযান পরিচালনা করেন অধিদপ্তরটির সহকারী পরিচালক মো. সোহেল শেখ।
এ সময় তিনটি প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, ডিমের দামে কারসাজি করা, দোকানে কেনা-বেচার রশিদ না থাকা, মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে মিতালী ট্রেডার্সকে ৮ হাজার, মোল্লা স্টোরকে ৩ হাজার এবং দিশারী ট্রেডার্সকে ২০ হাজার জরিমানা করা হয়। এই তিন প্রতিষ্ঠান থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ৩১ হাজার জরিমানা আদায় করা হয়।

বাজার তদারকি অভিযানে জেলা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, ফার্মগুলো প্রতিটি ডিম ৯ দশমিক ৪৭ টাকা দরে বিক্রি করে খুচরা ব্যবসায়ীদের কাছে। সেক্ষেত্রে সরকার নির্ধারিত দামে তাদের ১০ দশমিক ৫৭ টাকা বিক্রি করার কথা। কিন্তু এসব অসাধু ব্যবসায়ী প্রতিটি ডিম ১১ দশমিক ৫০ টাকা থেকে ১২ টাকা বিক্রি করছেন। এমন খবর পেয়ে ভোক্তাদের ন্যায্য মূল্যে ডিম পেতে এ ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৪৫:৪৫   ৪৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মধুখালীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ,গ্রেফতার -১
তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে ভবিষ্যতের বাংলাদেশ- ডেপুটি স্পীকার
‘পাক-আমেরিকা যুদ্ধ হলে পাকিস্তানের পাশে থাকব’! বিতর্কিত মন্তব্য রাজস্থানের বিজেপি সভাপতির
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪

News 2 Narayanganj News Archive

আর্কাইভ