ময়মনসিংহ সিটি কর্পোরেশনে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ময়মনসিংহ সিটি কর্পোরেশনে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ
বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪



ময়মনসিংহ সিটি কর্পোরেশনে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ

ময়মনসিংহ সিটি কর্পোরেশনে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে নগরীর প্রিমিয়ার আইডিয়াল স্কুল মিলনায়তনে শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট সেবন করানোর মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র মো. ইকরামুল হক টিটু।
আগামী ২৯ মে বুধবার পর্যন্ত সিটি কর্পোরেশন এলাকার বিদ্যালয়গুলোতে এ কার্যক্রম পরিচালিত হবে। কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহে সিটি কর্পোরেশন এলাকার ৫ থেকে ১৬ বছর বয়সী স্কুলগামী ও স্কুল বহির্ভূত ১ লাখ ১৫ হাজার শিশুকে একটি করে কৃমিনাশক ট্যাবলেট সেবন করানো হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, প্রিমিয়ার আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. চান মিয়া, কাউন্সিলর শীতল সরকার ও হামিদা পারভীন, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীবসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৭:৩৫:৫৪   ৩৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রোহিঙ্গা ক্যাম্পে ১৮ লাখ মানুষের নিরাপত্তায় ২২০০ সদস্য, জনবল সংকটকে চ্যালেঞ্জ বলছে এপিবিএন
সোনারগাঁওয়ে চাঞ্চল্যকর আইয়ুব হোসেন হত্যা মামলার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, গ্রেফতার ২
সিদ্ধিরগঞ্জ ও বন্দরে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক, প্রতিরোধে মাঠে নেমেছেন নাসিক প্রশাসক
তথ্যের সত্যতা যাচাই করতে গণমাধ্যমের প্রতি আহ্বান প্রেস সচিবের
প্রকল্প বাস্তবায়নে সময়সীমা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ
শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: স্থায়ী কমিটি
স্পীকারের সাথে জার্মানির সংসদীয় প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
পর্যায়ক্রমে সারা দেশে আধুনিক মানসম্পন্ন ডে-কেয়ার সেন্টার গড়ে তোলা হবে - সমাজকল্যাণ মন্ত্রী
বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার গুরুত্বারোপ পার্বত্য মন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ